Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
মনমোহন সিং

বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভরতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

বুকে ব্যথার সঙ্গে শ্বাসকষ্টের উপসর্গও দেখা যায় বলে খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২০, ২২:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২০, ২২:৫৭

options
link
বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভরতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Sing)। এদিন সন্ধেবেলা হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করায় তাঁকে দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথার সঙ্গে তাঁর শ্বাসকষ্টের উপসর্গও দেখা দেয় বলে জানা যায়।

প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সংক্রান্ত কোনও তথ্য এখনও হাসপাতালের তরফ থেকে জানা যায়নি। এইমসের হৃদরোগ বিশেষজ্ঞ নীতীশ নায়কের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। এদিন রাত ৮টা বেজে ৪৫ মিনিটে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে টুইট করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath) ।

এর আগে ২০১৯ সালে এই এইমস হাসপাতালেই মনমোহন সিং-এর বাইপাস সার্জারি করা হয়। সেই সময় প্রায় ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। তারপর তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে এদিন সন্ধেতে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করায় চিন্তা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সঙ্গে তাঁর শ্বাসকষ্টের উপসর্গও ভাবাচ্ছে সকলকে। ২০১৮ সালে এউপিএ সরকারের পতনের পর রাজ্যসভার সাংসদ পদে আসীন ছিলেন তিনি। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। তবে তিনি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অন্যতম পরামর্শদাতা।

[আরও পড়ুন:১২ মে থেকে ফের চালু ট্রেন পরিষেবা, জেনে নিন কীভাবে কাটবেন টিকিট?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.