সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার হাতেই নিয়মিত যৌন হেনস্তা৷ দিনের পর দিন৷ মুখ বুজে মেনে নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না৷ শেষমেশ ডাক্তারের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল কিশোরী৷ জানাল, নিজের দুঃস্বপ্নের জীবন যাপনের কথা৷
[ ৯০ শতাংশ ট্রেন সময়ে চালাতে হবে, কড়া নির্দেশ রেলমন্ত্রীর ]
মাইগ্রেনের ব্যথা৷দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বছর সতেরোর ওই কিশোরীকে৷ বিহারের বাসিন্দা সে৷ পরিবারে বাবা ছাড়াও আছে মা এবং বোন৷ মাথায় যন্ত্রণার কারণে তাকে দিল্লির সেন্ট্রাল হাসপাতালেও যেতে হত৷ এদিন সফদরগঞ্জ হাসপাতালের চিকিৎসকদের সামনেই সে সব কথা খুলে বলে৷ কেন মাইগ্রেনের অ্যাটাক? কোনও কারণে কি কিশোরী খুব উদ্বিগ্ন? খুঁটিয়ে প্রশ্ন করতে শুরু করেন চিকিৎসক৷ তাতেই ভেঙে পড়ে কিশোরী৷ জানায়, এ সবের মূলে আছে তার বাবা৷ বাবাই তাকে দিনের পর দিন যৌন হেনস্তা করেছে বলে অভিযোগ করে সে৷ কান্নায় ভেঙে পড়ে কিশোরী জানায়, সে ঘুমিয়ে পড়ার পরই বাবার অত্যাচার শুরু হয়৷ সে সবই জানতে ও বুঝতে পারে৷ কিন্তু তার কিছু করার ছিল না৷ মুখ বুজে সব সহ্য করতে হত৷ এমনকী বাবা মেয়ের অশ্লীল ছবিও নিজের ফোনে তুলে রেখেছিল বলে জানায় সে৷ তারপর থেকেই তার মাথাব্যথা প্রবল হয় বলে ডাক্তারকে বলে ওই কিশোরী৷
[ পাশে বসে মহিলার ব্লাউজের ভিতর হাত, সহযাত্রীর থাপ্পড় আরপিএফ কনস্টেবলকে ]
কিশোরীর কথা শুনে তো তাজ্জব চিকিৎসকরা৷ তখনই হাসপাতালের সিনিয়র ডাক্তারদের সে কথা জানানো হয়৷ ছোটবেলায় যারা যৌন হেনস্তার শিকার হয়, তারা নানারকম ট্রমায় ভুগতে থাকে৷ মানসিক অসুস্থতারও শিকার হয়৷ এক্ষেত্রেও সেরকম সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে৷ কিশোরীর চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে৷ তবে তার আগে হাসপাতালের তরফে খবর দেওয়া হয় পুলিশে৷ পকসো আইনের আওতায় দায়ের হয় এফআইআর৷ কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করেছে অভিযুক্তকে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ