Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

মাটির নিচে গুপ্তধনের ভাণ্ডার! উত্তরপ্রদেশে মন্দিরের ভিত খুঁড়তে গিয়ে চোখ কপালে শ্রমিকদের

মন্দির নির্মাণের জন্য গর্ত খুঁড়ছিলেন শ্রমিকরা। মাটির নিচে সেই গর্ত থেকে উঠে এল গুপ্তধন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ২০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ২০:১৬

options
link
মাটির নিচে গুপ্তধনের ভাণ্ডার! উত্তরপ্রদেশে মন্দিরের ভিত খুঁড়তে গিয়ে চোখ কপালে শ্রমিকদের zoom
ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

মন্দির নির্মাণের জন্য গর্ত খুঁড়ছিলেন শ্রমিকরা। মাটির নিচে সেই গর্ত থেকে উঠে এল গুপ্তধন। যা দেখে চোখ কপালে উঠল শ্রমিকদের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুর জেলার তালবেহাট অঞ্চলে। জানা যাচ্ছে, মাটির নিচ থেকে ১৬টি সোনার ইট পাওয়া গিয়েছে। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। যদিও স্থানীয় প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে এবিষয়ে কিছুই জানানো হয়নি।

জানা গিয়েছে, ওই অঞ্চলের সনৌরি গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য চলছিল খনন কাজ। গ্রামবাসীদের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা নাগাদ জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় উঠে আসে কাপড়ে বাঁধা একটি পিতলের প্যালেট। সেখানে উপস্থিত লোকজন সেটি খুলতেই তার ভিতর থেকে উঠে আসে ১৬টি ছোট সোনার ইট। দাবি করা হচ্ছে, ইটগুলি পরিষ্কার করে সেগুলিকে পুজো করেন গ্রামবাসীরা। এরপর ফের সেই ইটগুলিকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ উঠছে, গ্রামবাসীদের অজ্ঞাতে সরিয়ে ফেলা হয়েছে ইটগুলি। এক গ্রামবাসীর দাবি, ইটগুলির উপর ৬৯৬৫ সংখ্যা খোদাই করা ছিল।

যদিও অভিযোগ উঠছে, গ্রামবাসীদের অজ্ঞাতে সরিয়ে ফেলা হয়েছে ইটগুলি। এক গ্রামবাসীর দাবি, ইটগুলির উপর ৬৯৬৫ সংখ্যা খোদাই করা ছিল। ইটগুলি উদ্ধারের সময় ঘটনাস্থলে একজন তান্ত্রিকও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে, ওই গুপ্তধন ফের পুঁতে দেওয়া হয়েছে নাকি কেউ তা সরিয়ে ফেলেছে তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে মাটির নিচ থেকে গুপ্তধন উদ্ধারের ঘটনা এই প্রথম নয়, ৫ মাস আসে ফিরোজাবাদ জেলার জসরানা গ্রামে চুল্লি তৈরির জন্য চলছিল মাটি খোঁড়ার কাজ। সেই সময় মাটির নিচ থেকে উদ্ধার হয়েছিল একটি মাটির পাত্র। সেটি ভাঙতেই ভিতর থেকে উদ্ধার হয় অনেকগুলি রুপোর পয়সা। সেই মুদ্রার দখল নিয়ে পরিস্থিতি মারামারির পর্যায়ে চলে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.