Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
অরবিন্দ কেজরিওয়াল

‘দিল্লির উন্নয়নে একসঙ্গে কাজ করতে রাজি’, অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দাবি কেজরির

দিল্লির উন্নয়ন-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় দু'জনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ২০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ২০:১৯

options
link
‘দিল্লির উন্নয়নে একসঙ্গে কাজ করতে রাজি’, অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দাবি কেজরির zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করলেন দিল্লির তৃতীয়বারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর বুধবার প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। তাঁদের বৈঠক সফল হয়েছে বলে টুইটে জানান দিল্লির মুখ্যমন্ত্রী। টুইটে আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী লেখেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলাম। খুবই ভাল এবং ফলপ্রসূ হয়েছে আলোচনা। দিল্লির উন্নয়ন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিল্লির উন্নয়নের জন্য আমরা দু’জনেই একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি।” দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে এবারে ৬২টি আসনে জয়লাভ করে কেজরিওয়ালের আম আদমি পার্টি।

দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিনই শপথ নেন আপের আরও ৬ জন মন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির বহু মানুষ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির সাতজন সাংসদ এবং নতুন নির্বাচিত আটজন বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।যদিও তাঁদের মধ্যে কেউই হাজির ছিলেন না এই অনুষ্ঠানে। রবিবার একাধিক প্রকল্পের উদ্বোধনের জন্য নিজের কেন্দ্র বারাণসীতে ছিলেন প্রধানমন্ত্রী মোদি। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় আপ সুপ্রিমোকে অভিনন্দন জানান। সেই টুইটের দ্রুত প্রত্যুত্তর দেন অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রীকে উত্তরে তিনি লেখেন, “স্যার, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমার আশা ছিল আপনি আসবেন। তবে আপনার ব্যস্ততা সম্পর্কে আমি অবগত। দিল্লিকে সমস্ত ভারতীয়ের গর্বের শহর হিসেবে গড়ে তুলতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত”।

Advertisement

 [আরও পড়ুন: আগ্রায় আসবেন সস্ত্রীক ট্রাম্প, যমুনার দুর্গন্ধ ঢাকতে নদীতে ছাড়া হল ৫০০ কিউসেক জল]

দেশের রাজধানীতে ক্ষমতায় ফিরতে বিধানসভার নির্বাচনে ব্যাপক প্রচার চালিয়েছে বিজেপি। এবারের নির্বাচনে প্রচারে ২৭০ জন সাংসদ, ৭০ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের নেতাদের দিয়ে প্রচার চালায় বিজেপি। তবে এই নির্বাচনে ৮টির বেশি আসন নিজেদের ঝোলায় টানতে পারেনি গেরুয়া শিবির। অন্যদিকে, এবারের নির্বাচনের আবহে বরাবরই বিতর্ক থেকে দূরে সরেছিল আম আদমি পার্টি। তারা ৭০ আসনের মধ্যে ৬২টিতে জয়লাভ করেছে। রবিবার শপথ নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, “প্রচারের সময় রাজনীতি ছিল, থাকবে। আমার বিরুদ্ধে আপনারা যা বলেছেন, তা ক্ষমা করে দিচ্ছি, আমি আপনাদের অনুরোধ করছি, সমস্ত নেতিবাচক বিষয় ভুলে যেতে। দিল্লির উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা কেন্দ্রের সঙ্গেও কাজ করব।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.