সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর রিটার্ন পেশের অন্তিম সময়সীমা বাড়ল৷ ২০১৫-২০১৬-র ট্যাক্স রিটার্ন (অ্যাসেসমেন্ট বছর ২০১৬-২০১৭) জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই৷ শুক্রবারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ধর্মঘটের জেরে ব্যবসায়িক কাজকর্ম বন্ধ ছিল৷ এর ফলে রিটার্ন পেশ করার মেয়াদ বাড়িয়ে ৫ আগস্ট করে দেওয়া হয়েছে৷
তবে এই মুহূর্তে জম্মু-কাশ্মীরের অগ্নিগর্ভ পরিস্থিতি ও সেখানে চলতে থাকা সাম্প্রতিক অশান্তির জন্যই এই মেয়াদ আরও বাড়ানো হয়েছে৷ সেখানে আয়কর রিটার্ন পেশের অন্তিম সময়সীমা ৩১ আগস্ট৷ কেন্দ্রীয় রাজস্ব সচিব হাঁসমুখ আধিয়া এ দিন টুইট করে এ কথা জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং