সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাকের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে সওয়াল করবে কেন্দ্রীয় সরকার৷ কয়েকদিন আগেই এ বিষয়ে সরকারের কাছে মতামত চেয়েছিল দেশের শীর্ষ আদালত৷ বুধবার এই নিয়ে উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার বৈঠক হয়৷ বৈঠকে সামিল হয়েছিলেন রাজনাথ সিং, অরুণ জেটলি, মনোহর পারিক্কর, মানেকা গান্ধীর মতো ব্যক্তিত্বরা৷ সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
একতরফা তিন তালাকের বিরোধিতা করে সরব হয়েছিলেন দেশের বেশ কয়েকজন মুসলিম পুরুষ ও মহিলা৷ জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠি লিখে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন (বিএমএমএ) সংগঠনের দাবি করে, তিন তালাক প্রথা ‘কোরান-বিরোধী’৷ এই প্রথার বিরুদ্ধে ৫০ হাজার মুসলিমের স্বাক্ষর সংগ্রহ করা হয়৷ বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়৷
সেপ্টেম্বর ৫ তারিখ এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চায় সর্বোচ্চ আদালত৷ মিটিং শেষে তিন তালাকের বিরুদ্ধে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ বৈঠকের সিদ্ধান্ত অইনমন্ত্রকের মাধ্যমে লিপিবদ্ধ করা হবে৷ নিজেদের যুক্তির স্বপক্ষে সৌদি আরব, পাকিস্তান, ইরাকের উদাহরণও তুলে ধরবে সরকার৷ মুসলিম প্রধান এই দেশগুলিতেও তিন তালাকের উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
২০২০ সালে ধর্মীয় সভার নামে হাজির আইএসআই কর্তারা! সমাবেশের আড়ালেই পাক চর নিয়োগ নেপালে?
-
‘এবার তলোয়ার চালাব’, শ্রীলঙ্কা ক্রিকেটারদের খোঁচা পন্থের, ‘ভাগ করে খাওয়ার’ পরামর্শ সরফরাজের
-
স্টান্টের সময় মাথায় আঘাতে স্মৃতি উধাও জ্যাসমিনের! কনকাশন কী, কেন এমন হয়?
-
ইমরান ম্যাজিকে ফিকে ‘বাটোয়ারা ১৯৪৭’, তবুও সানিকেই সমর্থন, ভূয়সী প্রশংসা হেমার
-
ফাঁসি না প্রাণঘাতী ইঞ্জেকশন! ‘মানবিক’ মৃত্যুদণ্ডের আর্জিতে কী বলল সুপ্রিম কোর্ট?