সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশরা এ দেশ ছেড়ে চলে গিয়েছে ৬৯ বছর আগে৷ কিন্তু এতদিন পর তাদের আর এক কীর্তির খোঁজ মিলল মহারাষ্ট্রে৷ রাজভবনের নীচে প্রায় ১৫০ মিটার লম্বা বাঙ্কার আবিষ্কার করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল স্বয়ং৷
রাজভবনের পুরনো কর্মচারীদের মুখে এই বাঙ্কারের কথা মাস তিনেক আগে শুনেছিলেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও৷ এককালে এই মালাবার হিল ছিল
ব্রিটিশ গভর্নরদের ছুটি কাটানোর ঠিকানা৷ গরমের দেশে গরমের ছুটি কাটাতে এই এলাকাকেই বেছে নিতেন সাহেব-সুবোরা৷ পরে লর্ড রে এখানে পাকাপাকিভাবে বাসও শুরু করেন৷ তাই রাজভবনের নিচে বাঙ্কারের অস্তিত্ব আছে শুনেই তা নিয়ে খোঁজখবর করার নির্দেশ দেন মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল৷ শেষমেশ দীর্ঘ কয়েক দশক পর দরজা খুলল এ বাঙ্কারের৷ একটি দেওয়াল দিয়ে আটকানো ছিল গুপ্ত বাঙ্কারের প্রবেশমুখ৷ তা ভাঙতেই ভিতরে খোঁজ যেন খোঁজ মিলল আর এক দুনিয়ার৷
প্রথমে মনে করা হয়েছিল হয়তো একটি সুড়ঙ্গ আছে৷ কিন্তু তা নয়৷ রীতিমতো ব্যারাকই ছিল রাজভবনের নিচে৷ মোট ১৩ খানা ঘর রয়েছে এই বাঙ্কারে৷ বন্দুক, কার্তুজ ইত্যাদি রাখার আলাদা আলাদা ঘর সমেত প্রায় ৫০০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে রয়েছে এই বাঙ্কার৷ তিন মিটার চওড়া আর ১২ ফুট উচ্চতার বাঙ্কারটিতে অস্ত্র রাখার পাশাপাশি মানুষের বাসের জন্য ঘরও আছে৷
জানা যাচ্ছে, স্বাধীনতার পর থেকে আর এর দরজা কেউই খোলেননি৷ সত্তর বছরের মাথায় খুলল বিশাল দরজাটি৷ তবে সকলেই দেখে আশ্চর্য হলেন যে, বাঙ্কারে এত দশক পরেও কোনও ক্ষয় ক্ষতি হয়নি৷ যেমনটি ছিল তেমনই আছে৷ বাঙ্কারে নিকাশী ব্যবস্থাও আছে, এমনকী আলো-হাওয়া খেলার ব্যবস্থাও আছে৷ রাজ্যপাল নিজে বাঙ্কার ঘুরে দেখেছেন৷ তাঁর ইচ্ছে, ভবিষ্যতের জন্য এটি সংরক্ষণ করে রাখা হোক৷ বাঙ্কারের ইতিহাস খুঁজে বের করতে বিশেষজ্ঞদের সঙ্গে কথাও বলেছেন তিনি৷ রাষ্ট্রপতিকেও এই গুপ্ত বাঙ্কারের কথা জানানোর ইচ্ছে আছে তাঁর৷
Amazing Discovery!
Hon Governor of Maharashtra discovers a very big, well built tunnel beneath Raj Bhavan in Mumbai. pic.twitter.com/EvvSzMWpCg— Devendra Fadnavis (@Dev_Fadnavis) August 16, 2016
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সরকারি বাসে সিসিটিভি-জিপিএস! মহিলা নিরাপত্তায় বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর
-
পুণে হত্যা কাণ্ড: ‘মামলাটি যেন ফাইলবন্দি না থাকে’, মোদিকে আর্জি কেতনের মায়ের
-
বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে চমক, টম ক্রুজ থেকে নিকোল শেরজিঙ্গার, মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা
-
আমফান, রেশন থেকে মিড ডে মিল! তৃণমূল জমানায় ‘দুর্নীতি’র তদন্তে বিশেষ কমিশন রাজ্যের
-
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সঙ্গে ‘রো-কো’দের ম্যাচ দেখতে কৃতী, গ্যালারিতে উঁকি ধোনিরও!