মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে গত মাস কয়েক ধরে দেশজুড়ে রান্নার গ্যাসের সংকট চলছে। কেন্দ্র বারবার অস্বীকার করলেও বাস্তব হল, এখনও সময়মতো গ্যাস পেতে সমস্যা হচ্ছে গ্রাহকদের। এসবের মধ্যে গ্যাসে ভরতুকি নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার থেকে রান্নার গ্যাসে ভরতুকি পেতে হলে eKYC থাকা বাধ্যতামূলক।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে গ্রাহকরা ই-কেওয়াইসি সম্পন্ন না করলে গ্যাসের ভরতুকি পাবেন না। এই মুহূর্তে কলকাতায় ১৪ কেজি সিলিন্ডার প্রতি মোটে ১৯ টাকা ৫৭ পয়সা ভরতুকি পান। তবে উজ্জ্বলা যোজনার গ্যাসে ভরতুকির পরিমাণ ৩০০ টাকা। কেন্দ্রের ওই নির্দেশিকার পর বিভ্রান্তি ছড়ায় যে গ্রাহকদের এলপিজি পরিষেবা ই-কেওয়াইসি না করা থাকলে বন্ধ হয়ে যাবে। কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, এই নির্দেশিকা শুধু ভরতুকি বজায় রাখার জন্য।
আরও পড়ুন:
বুধবার ইকেআওয়াইসি দিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, ভরতুকির জন্য ইকেওয়াইসির যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা শুধু সেই সব গ্রাহকদের জন্য যারা ইতিমধ্যেই ইকেওয়াইসি করাননি। যাঁদের আগে ই-কেওয়াইসি করানো আছে তাঁদের করাতে হবে। তাছাড়া এই নির্দেশিকা শুধু ভরতুকি পাওয়ার জন্য। তবে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বছরে একবার করে ই-কেওয়াইসি দিতে হবে। তবে ই-কেওয়াইসি না করানো হলেও সাধারণ গ্রাহকদের পরিষেবা এখনই বন্ধ করা হবে না।
জানা গিয়েছে, তেল সংস্থাগুলি গ্রাহকদের ই-কেওয়াইসি করানোর জন্য চাপ দিচ্ছে গ্যাস ডিলারদের। তবে সিংহভাগ গ্রাহকের ওই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে রয়েছে। যা খবর তাতে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৯৩-৯৫ শতাংশ গ্রাহকের। তবে ভবিষ্যতে নিরবিচ্ছন্ন পরিষেবা পেতে দ্রুত ওই প্রক্রিয়া সম্পন্ন করে রাখা দরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা