সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের মূল থেকে উপড়ে খেলতে উপত্যকায় তাঁদের জাল আরও বিস্তার করছেন সেনা ও এনএসজি কমান্ডোরা৷ সূত্রের খবর, উপত্যকার বুকে কাজ চালিয়ে যাওয়া ২১ জন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন তাঁরা৷ পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে উপত্যকাকেই তাঁদের স্বর্গ রাজ্য বানিয়ে ফেলেছে এই সমস্ত সন্ত্রাসীরা৷ ফলে তাঁদের খতম করলেই কাশ্মীরে নাশকতার মাঝা ভেঙে দেওয়া যাবে বলে মনে করছে কেন্দ্র৷
[খতম শীর্ষ আইএস কমান্ডার, উপত্যকায় জঙ্গি দমনে সেনার বিরাট সাফল্য]
গত কয়েকদিনে জম্মু-কাশ্মীরে গর্ত থেকে বের করে খতম করা হয়েছে একাধিক জঙ্গিকে৷ এক আইএস জঙ্গি-সহ শুক্রবারও উপত্যকায় সেনার গুলিতে মারা পড়েছে চার সন্ত্রাসী৷ এমত পরিস্থিতিতে এবার খুঁজে খুঁজে ওই ২১ জন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে খতম করার কাজ শুরু করতে চলেছে সেনা৷ সূত্রের খবর, সেনার তালিকায় রয়েছে হিজবুল মুজাহিদিনের ১১ জন, লস্কর-ই-তইবার সাতজন, জইস-ই-মহম্মদের দুইজন এবং আনসার-উল-হিন্দ ও আইএস জম্মু-কাশ্মীরের একজন করে শীর্ষ জঙ্গি নেতার নাম৷ গুরুত্বের বিচারে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে এদের এ, এ+ ও এ++৷
২১ জঙ্গি নেতা নামের তালিকা:
হিজবুল মুজাহিদিন: আসরাফ মৌলভি(এ+), আলতাফ আহমেদ ডর (এ++), মহম্মদ আব্বাস শেখ (এ+), উমর মজিদ গানাই (এ++), সইফুল্লাহ মির (এ), জিনাত-উল-ইশলাম (এ++), রিয়াজ আহমেদ নাইকো (এ++), লতিফ আহমেদ ডর (এ), উমর ফৌয়জ লোনে (এ), মানান ওয়ানি (এ) ও জিনেইদ আসরাফ সেহরাই (এ)৷
লস্কর-ই-তইবা: আবু মুসলিম (এ+), মহম্মদ ভা (এ+), আদাজ আহমেদ মালিক (এ), শাহকুর আহমেদ ডর (এ+), মহম্মদ নভিদ জাড (এ+), রিয়াজ আহমেদ ডর (এ), মুস্তাক আহমেদ মির (এ++)৷
জইস-ই-মহম্মদ: জাহিদ আহমেদ ওয়ানি ও মুদাসির আহমেদ খান৷
আনসার-উল-হিন্দ: জাকির রশিদ ভাট৷
আইএস জম্মু-কাশ্মীর: দাউদ আহমেদ সোফি৷
[২০১৯-এ তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়ব, আত্মবিশ্বাসী পীযূষ গোয়েল]
সর্বশেষ খবর
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.