সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক রাজ্য সরকার বিধানসভায় CAA-NRC বিরোধী প্রস্তাব পাশ করেছে। কেরল, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গের পর এবার CAA বিরোধিতার পথে হাঁটল দেশেরই একটি পুরনিগম। শনিবার CAA বিরোধী প্রস্তাব পাশ করল গ্রেটার হায়দরাবাদ পুরনিগম। দেশের প্রথম কোনও পুরসভা হিসাবে এই প্রস্তাব পাশ করে নজির গড়ল হায়দরাবাদ।
শনিবার ছিল পুরনিগমের পঞ্চদশ বিশেষ বৈঠক। সেখানে ২০২০-২১ সালের বাজেট খসড়া পেশ হয়। তার মধ্যেই পাশ হয় নয়া সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। প্রসঙ্গত, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছেন। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে দেশের পক্ষে বিপজ্জনক বলে ব্যাখ্যা করেছেন কেসিআর। এবার মুখ্যমন্ত্রীর মতোই আইনের বিরোধিতার পথে হাঁটল মুসলিম অধ্যুষিত হায়দরাবাদের এই পুরনিগম।
[আরও পড়ুন: রাজস্থানে CAA ইস্যুতে কংগ্রেসে কোন্দল, প্রকাশ্যে স্পিকার-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব]
তবে এখনও পর্যন্ত তেলেঙ্গানা সরকার বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পেশ করেনি। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন কেসিআর। বামেদের কটাক্ষ, মুখে বিরোধিতার কথা বললেও বিধানসভায় প্রস্তাব পেশ করতে পারছেন না মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচন থেকেই মোদির সঙ্গে কেসিআরের আঁতাঁতের অভিযোগ উঠেছে। বিধানসভায় প্রস্তাব পেশ না করার জন্য সেই জল্পনা আরও জোরালো হচ্ছে বিরোধীদের মতে।
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও