সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করোনার (Corona Virus) কবলে গুজরাটের (Gujrat) মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি (Vijay Rupani)। সোমবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত আহমেদাবাদের (Ahmedabad) এক সরকারি হাসপাতালে ভরতি তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, মৃদু উপসর্গ রয়েছে রূপাণির শরীরে। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
সামনেই গুজরাটের স্থানীয় নির্বাচন। তার আগে প্রচারের জন্য গত রবিবার ভদোদরায় একটি জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানেই মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার সময় আচমকা মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদে। সেখানকার ইউএন মেহতা হাসপাতালে (UN Mehta Hospital) ভরতি করা হয় ৬৪ বছর বয়সী বর্ষীয়ান নেতাকে। এরপরই রবিবার রাতে তাঁর লালরস সংগ্রহ করে RT-PCR টেস্টের জন্য পাঠানো হয়। সোমবার সেই রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে সেকথা জানানো হয়।
[আরও পড়ুন: করোনা যুদ্ধে মেক্সিকোকে সাহায্য ভারতের, বন্ধুত্ব অটুট রেখে পাঠানো হল কোভিশিল্ড]
ভদোদরার বিজেপি নেতা ডঃ বিজয় শাহ সংবাদসংস্থা পিটিআইকে এই ঘটনা প্রসঙ্গে জানান, “বিজয় রূপাণি স্টেজে পড়ে গিয়েছিলেন। প্রাথমিকভাবে তাঁর শুশ্রূষা করা হয়। পরবর্তীতে নিজেই স্টেজ থেকে হেঁটে গাড়িতে ওঠেন।” এদিকে পরবর্তীতে সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে হাসপাতালের ডিরেক্টর জানান, “আপাতত স্থিতিশীল রয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ইসিজি, সিটি স্ক্যান-সহ সমস্ত রিপোর্টই ঠিকঠাক রয়েছে। চিন্তার কোনও কারণ নেই।”
গুজরাট মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে তাঁর বক্তৃতা দেওয়ার ভিডিওটি রয়েছে। সেটির শেষদিকে দেখা যায়, মঞ্চে বক্তৃতা দিতে দিতে আচমকাই মাথা ঘুরিয়ে পড়ে যান রূপাণি। তাঁর দেহরক্ষী এবং স্টেজে উপস্থিত বাকিরা অবশ্য সঙ্গে সঙ্গেই তাঁকে ধরে নেন।
LIVE – વડોદરા ખાતે આગામી સ્થાનિક સ્વરાજ્યની ચૂંટણી અંતર્ગત આયોજિત જાહેરસભા#ગુજરાત_મક્કમ_ભાજપ_અડીખમ https://t.co/i7uZZhLLim
— Vijay Rupani (@vijayrupanibjp) February 14, 2021
[আরও পড়ুন: ‘নেপাল-শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়বে বিজেপি’, ফের বিতর্কিত মন্তব্য বিপ্লব দেবের]
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক