সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে খোঁজ মিলল সিন্ধু সভ্যতার মতো প্রাচীন সভ্যতার৷ সম্প্রতি তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার পল্লিসান্থাইথিদাই গ্রামে খননকার্য চালায় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ৷ সেখানেই পাওয়া যায় মাটির বাসন, লোহার পাত্রের৷ পরীক্ষা করে জানা যায় খননে পাওয়া জিনিসগুলি খ্রিস্টের জন্মেরও অনেক আগেকার৷
পুরাতাত্ত্বিকদের মতে, ভাইগাই নদীর তীরে এই গ্রামে মাটির নিচে লুকিয়ে আছে হরপ্পা-মহেঞ্জোদরোর মতোই আস্ত নাগরিক সভ্যতার ধ্বংসাবশেষ৷ সিন্ধু সভ্যতার মতোই এখানেও নাগরিক সভ্যতার নানা সুযোগ-সুবিধার প্রমাণও পাওয়া যায়৷
শিবগঙ্গা জেলার কিলাড়ি গ্রামে সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে ৮০ একর ব্যাপী কৃষি জমিতে খনন কার্য চালায় পুরাতত্ত্ব বিভাগ৷ ৫৩টি জায়গায় এই খননকার্য চালানো হয়৷ ২০১৫ সালে শুরু হয় এই খননকার্য৷ সম্প্রতি আইআইটি খড়্গপুর এবং পুরাতত্ত্ব বিভাগের গবেষকরা দাবি করেন, মেসোপটেমিয়ার থেকেও প্রাচীন সিন্ধু সভ্যতা৷ পরীক্ষায় প্রমাণ পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতার বয়স প্রায় আট হাজার বছর পুরনো৷
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার