Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬

ফিরল নির্ভয়ার স্মৃতি, কিশোরীকে গণধর্ষণের পর যৌনাঙ্গে অস্ত্র ঢুকিয়ে খুন

প্রমাণ লোপাটের জন্য খালে ফেলে দেওয়া হয় দেহটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০১৮, ০৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০১৮, ০৫:৫৮

options
link
ফিরল নির্ভয়ার স্মৃতি, কিশোরীকে গণধর্ষণের পর যৌনাঙ্গে অস্ত্র ঢুকিয়ে খুন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নির্ভয়া কাণ্ডের ছায়া। এবার ঘটনাস্থল হরিয়ানা। ১৫ বছরের এক এক দলিত কিশোরীকে প্রথমে অপহরণ, পরে গণধর্ষণ করা হয়। অত্যাচারের পর তাকে খুন করে ধর্ষকরা। আর এখানেই ধর্ষকদের নৃশংসতার শেষ হয়নি। ওই দলিত-কন্যার যৌনাঙ্গে অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয়। খুনের প্রমাণ লোপাটের জন্য খালে ফেলে দেওয়া হয় দেহটি।

২০১২ সালের ডিসেম্বরে দিল্লির এক প্যারামেডিক্যাল ছাত্রীকে বাসের মধ্যে গণধর্ষণ করা হয়। তাঁর যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল লোহার রড। গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকদিন হাসপাতালে লড়াই চালানোর পর মৃত্যু হয় নির্ভয়ার। এই ঘটনার পর ‘নির্ভয়া’ আইন হয়। কিন্তু তারপরও মহিলাদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল। ঝিন্দ থেকে শনিবার ওই দলিত কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পরই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষজনই প্রথমে বিবস্ত্র অবস্থায় কিশোরীর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।

Advertisement

[বাড়ি থেকে পালিয়ে বিয়ে করল ভাই-বোন, তারপর…]

এসএসপি অরুণ কুমার এদিন বলেন, “বুধাখেড়া অঞ্চলের রাজওয়া গ্রাম থেকে অর্ধনগ্ন অবস্থায় একটি মেয়ের দেহ উদ্ধার হয়েছে।” পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, অপরাধীদের শীঘ্র গ্রেপ্তার করা হবে। দোষীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। কুরুক্ষেত্রের পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। খুব তাড়াতাড়ি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই দলকে। দশম শ্রেণির ওই পড়ুয়ার বাড়ির অভিযোগ, ঘটনার পিছনে স্থানীয় এক যুবক জড়িত থাকতে পারে।

ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরীর শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক জানিয়েছেন, মেয়েটিকে বেশ কয়েকজন মিলে ধর্ষণ করেছে। যৌনাঙ্গে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই দলিত পরিবারের সন্দেহ, এই পাশবিক ঘটনার পিছনে পাড়ার একটি ছেলে জড়িত। এ বছরের ৯ তারিখে টিউশন থেকে বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে যায় ওই নিগৃহীতা। রাত হয়ে যাওয়া সত্ত্বেও না ফেরায় থানায় অভিযোগ দায়ের করে মেয়েটির বাবা-মা। ওই একইদিন থেকে পাড়ার একটি ছেলেকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই কারণে, ধর্ষণের তদন্তে ওই ছেলের খোঁজ শুরু করেছে তদন্তকারী অফিসাররা। তদন্তের স্বার্থে যে জায়গা দিয়ে ওই কিশোরী টিউশন থেকে ফিরছিল সেখানকার সিসিটিভি ফুটেজ দেখা হতে পারে।

[এবার জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উঠল পুলিশের পরিবারের বিরুদ্ধেই]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.