সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ মুখ্যমন্ত্রী চলেছেন বিধানসভায়৷ কিন্তু নেই লালবাতি লাগানো কনভয়৷ নেই নিরাপত্তার আঁটসাট বেষ্টনীও৷ থাকবেই বা কী করে! মুখ্যমন্ত্রী যে সাইকেল চালিয়েই চলেছেন বিধানসভায়৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর দেশবাসীকে উপহার দিলেন এই দৃশ্য৷
এ দেশে নেতা-মন্ত্রীদের যাওয়া মানেই নিরাপত্তার বিরাট ব্যবস্থা৷ মুখ্যমন্ত্রীদের জন্য বরাদ্দ কনভয়৷ কিন্তু সেই চেনা ছবি এদিন বদলে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী৷ তিনি ও আরও বেশ কিছু নেতা-মন্ত্রী সাইকেল চালিয়ে চললেন বিধানসভার উদ্দেশে৷ অবশ্যই তা প্রতীকী৷ পরিবেশ রক্ষার বার্তা দিতেই প্যাডেলে পা মুখ্যমন্ত্রীর৷ জানালেন, “সপ্তাহে অন্তত একদিন সাইকেলে চড়ে যাতায়াত উচিত৷ পরিবেশের পক্ষে তা ভাল৷” কিন্তু একদিনের এই যাতায়াত জনগণের সামনে সত্যিই কি কোনও বার্তা তুলে ধরতে পারবে? উত্তরে হরিয়ানার কৃষিমন্ত্রী জানান, “কেন নয়? যদি সাধারণ মানুষ দেখেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীও এই পন্থা অবলম্বন করছেন, অন্যান্য নেতারাও তা করছেন, তাহলে তাঁরাই বা করবেন না কেন!”
জনগণ কতটা এতে উৎসাহিত হবেন সে প্রশ্ন আলাদা, তবে মুখ্যমন্ত্রীর এ পদক্ষেপ যে ব্যতিক্রমী তা বলাই বাহুল্য৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ