Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

সাংবাদিক ভেবে ছাত্রকে কোপাল গো-রক্ষকরা

জানেন, কী ছিল ওই ছাত্রের অপরাধ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৭, ১২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৭, ১২:১০

options
link
সাংবাদিক ভেবে ছাত্রকে কোপাল গো-রক্ষকরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-মাংস ভক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছিল। তাই দেখতে গিয়েছিলেন ১৯ বছরের যুবক। নিছক কৌতুহল ছিল বোধহয়। কিন্তু এই কৌতুহলেরই এত বড় মূল্য যে তাঁকে চোকাতে হবে তা ভেবে উঠতে পারেননি শুভম। সাংবাদিক ভেবে হরিয়ানার কলেজছাত্রকে নির্মমভাবে কোপাল গো-রক্ষকরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

[১৮ বার গর্ভপাতের পর শেষপর্যন্ত মা হলেন এই মহিলা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লিতে ক্ষমতায় আসার পর, দেশ জুড়ে বেআইনি গো-হত্যা রুখতে উদ্যোগ নিয়েছিল মোদি সরকার। কিছুদিন আগেই পশুহাটে গো-মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, পশুহাট বা পশুমেলায় বেআইনিভাবে আর পশুর মাংস বিক্রির অনুমতি মিলবে না। ধর্মীয় কারণে বলি দেওয়ার জন্য বা মাংস খাওয়ার জন্য গরু, মোষ, ষাঁড়, বলদ, বাছুরের মতো গবাদি পশুগুলিকে এই বাজারে বিক্রি করা যাবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন রাজ্যেই প্রতিবাদ আন্দোলনে নামে বিরোধী দলগুলি। কেরলের কান্নুর শহরে প্রকাশ্যে একটি বাছুরকে কেটে মাংস ভাগাভাগি করে খান যুব কংগ্রেস কর্মীরা। বহু লোকের জমায়েতের মধ্যেই আয়োজিত হয় সেই ‘বিফ ফেস্ট’।

[ভ্যাকিউম ক্লিনারের সঙ্গে স্বামী যা করলেন, লজ্জায় মাথা কাটা গেল স্ত্রীর]

এরই প্রতিবাদে হরিয়ানার সোনিপত এলাকায় বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছিল গো-রক্ষক কমিটির কিছু সদস্য। এক সাংবাদিক বন্ধুর সঙ্গে এই বিক্ষোভ কর্মসূচি দেখতে গিয়েছিলেন শুভম। ঘটনাচক্রে গলায় একটি ক্যামেরা ঝোলানো ছিল তাঁর। অভিযোগ, বিক্ষোভের মাঝে কয়েকজন স্থানীয় সরকারি আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিতে যান গৌ-রক্ষক কমিটির সদস্যরা। সাংবাদিক ভেবে শুভমকে নিজেদের ছবি তুলতে বলেন তারা। কিন্তু শুভম ছবি তুলতে অস্বীকার করেন। এই নিয়েই দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়ে যায়। তখনকার মতো বিষয়টি মিটেও যায়। কিন্তু বিক্ষোভ কর্মসূচী শেষ হয়ে যাওয়ার পর কিছু গো-রক্ষক শুভমের পিছু নেয়। এক জায়গায় তাঁকে একা পেয়ে নির্মমভাবে মারধর করে। ছুরি দিয়ে আঘাতও করা হয় স্নাতকস্তরের দ্বিতীয়বর্ষের ছাত্রকে।

আপাতত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভমকে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহিত নামের এক ১৯ বছরের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও দুজনের খোঁজে চলছে তল্লাশি।

[OMG! নিজের পরনের জিনস ছিঁড়ে খাচ্ছেন সলমন!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.