Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
অমিত শাহ

হরিয়ানায় চাপে বিজেপি, খাট্টারকে জরুরি তলব অমিত শাহর

বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০১৯, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০১৯, ১৩:৪২

options
link
হরিয়ানায় চাপে বিজেপি, খাট্টারকে জরুরি তলব অমিত শাহর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উলটে গিয়েছে বুথফেরত সমীক্ষার ফল। হরিয়ানায় উলটপুরাণের জেরে বেকায়দায় বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে যা পরিস্থিতি, তাতে বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। চমকপ্রদ ফলের দিকে এগোচ্ছে মাত্র ১০ মাসের দল জননায়ক জনতা পার্টি (জেজেপি)। সবমিলিয়ে গোটা পরিস্থিতিতে গেরুয়া শিবিরের অন্দরে ক্ষোভ বাড়ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারকে জরুরি তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে গুঞ্জন, খাট্টারের উপর ক্ষুব্ধ দল।

এদিন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের একটি অনুষ্ঠানে থাকার কথা ছিল অমিত শাহর। কিন্তু সূত্রের খবর, দুই রাজ্যে ভোটের ফলাফলে প্রাথমিক ট্রেন্ড দেখে চিন্তা বেড়েছে গেরুয়া শিবিরের। মহারাষ্ট্র বা হরিয়ানা, কোথাও বুথফেরত সমীক্ষা মেলেনি। হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি-কংগ্রেসের মধ্যে। ৯০টি আসনের মধ্যে মাত্র ৪০টি আসনে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপি। ম্যাজিক ফিগার ৪৬। অন্যদিকে, কংগ্রেস ও জেজেপির ফল যেদিকে এগোচ্ছে তাতে ত্রিশঙ্কু ফল হওয়ার সম্ভাবনা প্রবল। হরিয়ানা কংগ্রেসের মধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে জোট সরকার গঠন করার। যদিও প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এদিন দুপুর পর্যন্ত বৃহত্তম দল হিসাবে রয়েছে বিজেপি। কিন্তু শেষবেলায় ভাগ্যের মারে পাশা উলটে যেতে পারে। সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিজেপি। তাই তড়িঘড়ি খাট্টারকে ডেকে পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন শাহ বলে সূত্রের খবর।

Advertisement

[আরও পড়ুন: হরিয়ানায় উলটপুরাণ, ‘কিংমেকার’ হতে চলেছেন জেজেপি সুপ্রিমো দুষ্মন্ত চৌটালা]

ভোটের শুরুতে ‘মিশন ৭৫’ স্লোগান নিয়ে প্রচারে নেমেছিল বিজেপি। জনমত সমীক্ষা এবং ভোটের পর বুথফেরত সমীক্ষা, সবেতেই বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বলে আভাস মিলেছিল। কিন্তু গণনা শুরু হতেই ধীরে ধীরে পরিষ্কার হয় চিত্রটা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ৭৫ আসন তো দূরস্ত, ম্যাজিক ফিগারই পাচ্ছে না বিজেপি। জানা গিয়েছে, এদিন দুবার খাট্টারকে ফোন করেছেন অমিত শাহ। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা খাট্টারের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.