সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশের করোনা সংক্রমণের গতি। রবিবার ফের রেকর্ড হারে বাড়ল COVID-19 সংক্রমণ। এই নিয়ে লাগাতার তিনদিন অতীতের সব রেকর্ড ভাঙল আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাটাও।
Highest ever spike of 6767 #COVID19 cases & 147 deaths in India in the last 24 hours. Total number of cases in the country now at 1,31,868, including 73,560 active cases, 54,440 cured/discharged and 3867 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/0r5cnBfxnC
Advertisement— ANI (@ANI) May 24, 2020
[আরও পড়ুন: লকডাউনে ঢিলেমির জের! দেশে একদিনে ফের রেকর্ড হারে বাড়ল করোনা সংক্রমণ]
রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬৭ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই রেকর্ড বৃদ্ধির ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৮৮৬ জনে। সংক্রমণের সংখ্যার বিচারে এখনও একাদশ স্থানে থাকলেও, দশম স্থানে থাকা ইরানের থেকে মাত্র হাজার দু’য়েক কম ভারতে সংক্রমিতের সংখ্যা। সেদেশে মোট সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৫২১ জন। এদিকে সংক্রমণের পাশাপাশি দেশে করোনায় মৃতের সংখ্যাও একলাফে অনেকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের। ফলে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৭ জনে। আশঙ্কার মধ্যেও স্বস্তির খবর, এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৫৪ হাজার ৪৪০ জন করোনা সংক্রমিত। আপাতত চিকিৎসাধীন অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যা ৭৩ হাজার ৫৬০ জন।
[আরও পড়ুন: প্রথম দু’দফার লকডাউন প্রাণ বাঁচিয়েছে ৭৮ হাজার মানুষের! দাবি নীতি আয়োগের]
গত বৃহস্পতিবার নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে থাবা বসিয়েছিল করোনা। বুধবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৬১১। অর্থাৎ প্রায় একই হারে পরপর দু’দিন বাড়ে আক্রান্তের সংখ্যা। কিন্তু শুক্রবার অতীতের সব রেকর্ড ভেঙে একলাফে নতুন করে ৬ হাজার ৮৮ জনের শরীরে মেলে মারণ ভাইরাস। শনিবার সেই রেকর্ডও ভেঙে যায়। শনিবার দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৫৪ জন। রবিবার সংক্রমিতের সংখ্যাটা আরও বাড়ল।
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?