সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের (Lock Down) কার্যকারিতা নিয়ে বহু অভিযোগ উঠেছে। উপর্যুপরি, এর ফলে সাধারণ খেটে খাওয়া মানুষকে যে পরিমাণ কষ্টে পড়তে হয়েছে তা অবর্ণনীয়। কিন্তু সরকার বলছে, করোনার ছড়িয়ে পড়া রুখতে লকডাউন জারি ছাড়া উপায় ছিল না। এই লকডাউনের ফলেই লক্ষ লক্ষ মানুষ বেঁচেছেন করোনায় (COVID-19) সংক্রমিত হওয়া থেকে। এর ফলে বেঁচে গিয়েছে হাজার হাজার প্রাণ।

শুক্রবার নীতি আয়োগের (Niti Ayog) সদস্য বিনোদ পাল এক পরিসংখ্যান প্রকাশ করে দাবি করেছেন, প্রথম দুদফায় লকডাউন না হলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ পর্যন্ত হতে পারত। মৃতের সংখ্যা হতে পারত ৭৮ হাজার পর্যন্ত। ২৫ মার্চ থেকে জারি হওয়া লকডাউনের কার্যকারিতা নিয়ে বহু সংস্থা সমীক্ষা করেছে। সেইসব সমীক্ষার তথ্য তুলে ধরে নীতি আয়োগের ওই সদস্য বলছেন,”এই তথ্য শুধু প্রথম দুই দফার লকডাউনের কার্যকারিতা নিয়ে করা পর্যবেক্ষণের ফল। যদিও বহু সংস্থা সমীক্ষা করেছে তবে ফলাফল প্রায় একইরকম। সবাই এই সিদ্ধান্তে পৌঁছেছে। সেটা হল, লকডাউনের জেরে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনার সংক্রমণ।” বিনোদ পাল বলছেন,”এই তথ্য বলছে, লকডাউন না হলে পরিস্থিতি অনেক খারাপ হত। যে তথ্য এসেছে এতেই প্রমাণ হয়, দেশ সঠিক পথেই এগোচ্ছে।”
[আরও পড়ুন: আর্থিক প্যাকেজ কেন্দ্রের ‘নির্দয় রসিকতা’, মোদি সরকারের সমালোচনায় মুখর সোনিয়া]
নীতি আয়োগ যে তথ্য প্রকাশ করেছে সেই তথ্য অনুযায়ী প্রথম দু’দফার লকডাউন না হলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ থেকে ২৯ লক্ষ পর্যন্ত হতে পারত। এবং মৃতের সংখ্যা হতে পারত ৩৭ হাজার থেকে ৭৮ হাজার পর্যন্ত। গোটা দেশে এখনও সেভাবে থাবা বসাতে পারেনি করোনা ভাইরাস। দেশের ৮০ শতাংশ করোনা আক্রান্ত মাত্র ৫টি রাজ্যে সীমাবদ্ধ। ৯০ শতাংশ করোনা আক্রান্তের জন্য দায়ী ১০টি রাজ্য। মোট মৃত্যুর ৯৫ শতাংশ হয়েছে এই দশটি রাজ্যেই। এখনও পর্যন্ত করোনা মূলত শহরকেন্দ্রিক রোগ। দেশের মাত্র ১০টি শহরে ৭০ শতাংশ করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মৃতের সংখ্যার ৭০ শতাংশও এই ১০টি শহর থেকেই।
সর্বশেষ খবর
-
পালাবদলের পর প্রথমবার বঙ্গে নিতিন, বিমানবন্দরে ‘নবীন’ বরণে হাজির শুভেন্দু-শমীকরা
-
টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, রাস্তায় স্পষ্ট দাগ! দুর্গাপুরের উড়ালপুরে নিচে যুবকের দেহ
-
বেঙ্গালুরুর ট্রাফিক, থাকা-খাওয়ার সমস্যা! ড্র করে ভারতের ‘অব্যবস্থা’কেই বিঁধলেন পানামা কোচ
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত