সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলে গেল পুরনো জম্মুর অর্থনৈতিক অঞ্চল বলে পরিচিত ঐতিহাসিক সিটি চকের নাম। সোমবার থেকে এই জায়গার নাম হল ‘ভারত মাতা চক’। এছাড়াও জম্মু সার্কুলার রোডের স্টার্টিং পয়েন্টের নাম বদলে রাখা হল ‘অটল চক’। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুটি জায়গাতে নতুন নামের সাইন বোর্ডও লাগানো হয় বিজেপিশাসিত জম্মু পৌরনিগম (JMC)-র তরফে।
Jammu: City Chowk & Circular Road Chowk named Bharat Mata Chowk & Atal ji Chowk respectively, by the Jammu Municipal Corporation. pic.twitter.com/xO1WPSWTqg
Advertisement— ANI (@ANI) March 2, 2020
এপ্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা ও জম্মু পৌরনিগমের ডেপুটি মেয়র পূর্ণিমা শর্মা বলেন, ‘এলাকার স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই সিটি চকের নাম ভারত মাতা চক করার দাবি জানাচ্ছিলেন। গত চার মাস আগে পৌরনিগমের সাধারণ অধিবেশনে এই বিষয়ে একটি প্রস্তাব রাখি আমি। তাতে স্থানীয়দের দাবির কথা উল্লেখ করা হয়েছিল। জম্মুর ঐতিহাসিক ওই জায়গা বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও সিদ্ধান্তের সাক্ষী। প্রতিবছর ২৬ জানুয়ারি ওখানে তেরঙ্গা পতাকাও টাঙানো হয়।’
[আরও পড়ুন: জমি অধিগ্রহণের প্রতিবাদ, বুক পর্যন্ত সমাধিস্থ রাজস্থানের কৃষকরা ]
সিটি চকের মতো বদলে দেওয়া হয়েছে জম্মুর পঞ্জতীর্থি এলাকার কাছে অবস্থিত সার্কুলারের রোডের স্টার্টিং পয়েন্টের নামও। সেখানকার নাম রাখা হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে।
[আরও পড়ুন: নির্ভয়া কাণ্ড: আইনি জটিলতায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ফাঁসি]
এভাবে দুটি জায়গার নাম বদলের বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অনেকে বিষয়টিকে সমর্থন করলেও কেউ কেউ সমালোচনা করছেন। তাঁদের অভিযোগ, সিটি চক হল জম্মুর সবচেয়ে পুরনো জায়গার মধ্যে একটি। আচমকা সাধারণ মানুষের সঙ্গে কোনও আলোচনা না করে রাতারাতি নামবদল ঠিক হয়নি। এর ফলে মানুষের প্রচুর সমস্যা হবে। যদিও বেশিরভাগ মানুষ মনে করছেন নামবদল করে ঠিক করেছে পৌরনিগম। তবে শহরের উন্নয়ন ও পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়ার দরকার আছে।
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর