সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুযোগ পেলেই আক্রমণ করতে পারে ‘ড্রাগন’৷ বিষনজর রয়েছে পাকিস্তানের৷ তাই দেশের নিরাপত্তা শক্তিশালী করতে আরও তৎপর ভারতীয় সেনা৷ আধুনিকীকরণের পথে হেঁটে, শুক্রবার সেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হল অত্যাধুনিক বন্দুক ‘কে ৯ বজ্র’ ও ‘এম ৭৭৭’৷ শুক্রবার মহারাষ্ট্রের দেওলালি শহরে সফল পরীক্ষার মাধ্যমে সেনার হাতে উঠল এই অস্ত্র৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ ভামরে৷
[‘আর্বান নকশাল’ ইস্যুতে ছত্তিশগড়ে কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ মোদির]
#WATCH Nasik: The M777 Ultra Light Howitzer which was inducted in the Army recently,in action. Defence Minister Nirmala Sitharaman and Army Chief General Bipin Rawat were also present on the occasion pic.twitter.com/2eZgP28QHb
— ANI (@ANI) November 9, 2018
টুইট বার্তায় দেশের অস্ত্রভাণ্ডারে এই বজ্রাস্ত্রের যুক্ত হওয়ার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী৷ জানা গিয়েছে, ‘কে ৯ বজ্র’ নামের বন্দুকটির সর্বোচ্চ পাল্লা ২৮ থেকে ৩৮ কিলোমিটার৷ ৩০ সেকেন্ডে তিন রাউন্ড গুলি ছুঁড়তে সক্ষম এটি৷ ২০২০-র মধ্যে ভারতীয় সেনার হাতে একশোটি বজ্রাস্ত্র আসতে চলেছে বলে সূত্রের খবর৷ এরজন্য মোট খরচ পড়ছে ৪৩৬৬ কোটি টাকা৷ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে এক মাসের মধ্যেই সেনার হাতে আসতে চলেছে দশটি বন্দুক৷ ২০১৯-এর নভেম্বরের মধ্যে আসবে আরও ৪০টি বন্দুক৷ আর পরবর্তী সময়ে আসবে বাকি পঞ্চাশটি ‘কে ৯ বজ্র’৷
[ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম বদলে দেব, বার্তা বিজেপি বিধায়কের]
জানা গিয়েছে, ‘এম ৭৭৭’ বন্দুকগুলি মার্কিন প্রযুক্তিতে তৈরি৷ প্রথম ধাপে সেনার হাতে আসছে ২৫টি বন্দুক৷ পরবর্তী ধাপে আরও ১২০টি আসবে৷ মার্কিন সংস্থার সঙ্গে এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে ভারতীয় সংস্থা মহিন্দ্রা ডিফেন্স৷ ২০১৯-এর মার্চ থেকে শুরু ভারতীয় জওয়ানদের হাতে আসবে এই অস্ত্র৷
State of the art Gun Systems being inducted today in the @adgpi – 155mm M777 A2 Ultra Light Howitzer. This medium gun can be heli-lifted even in mountainous areas. @DefenceMinIndia
— Nirmala Sitharaman (@nsitharaman) November 9, 2018
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’