Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

পেটের জ্বালা বড় দায়, ৬৬ হাজার টাকা চিবিয়ে খেল ছাগল

মালিকের ২০০০ টাকার ৩৩ খানা নোট চিবিয়ে খেল পোষ্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৭, ০৬:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৭, ০৬:২৩

options
link
পেটের জ্বালা বড় দায়, ৬৬ হাজার টাকা চিবিয়ে খেল ছাগল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কথায় বলে ছাগলে কি না খায়! তা কী কী খায় সে তালিকা দিয়েওছিল বটে সুকুমার রায়ের ব্যাকরণ সিং। সেখানে অবিশ্যি ২০০০ টাকার নোটের উল্লেখ ছিল না, থাকার কথাও নয়। কিন্তু ছাগল যে তাও খায় তারই প্রমাণ মিলল সাম্প্রতিক এক ঘটনায়। দু’হাজার টাকার প্রায় ৩৩ খানা নোট চিবিয়ে খেল এক ছাগল।

ঘটনায় হতবাক উত্তরপ্রদেশের কনৌজের সরবেশ কুমার পাল। তাঁরই ৬৬,০০০ টাকার নতুন নোট খেয়ে ফেলল পোষ্য ছাগল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পরকীয়ার জেরে জামাইবাবুর বোনের মাথায় সিঁদুর দিল যুবক]

জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই সরবেশ কুমারের বাড়ি মেরামতির কাজ চলছিল। তাই ইট কেনার জন্য ২ হাজার টাকা নোটে ৬৬ হাজার টাকা আলাদা করে রেখেছিলেন তিনি। সেই নোটই চলে গেল তাঁর পোষা ছাগলের পেটে। কোনওমতে দু’টি ২ হাজার টাকার নোট বাঁচাতে পেরেছেন সরবেশ। কিন্তু সেই নোট দু’টির হাল খুবই খারাপ। সরবেশ জানান, ‘আমার প্যান্টের পকেটে টাকাগুলি রাখা ছিল। আমি স্নান করতে গিয়েছিলাম। সেই সুযোগে নোটগুলি চিবোতে শুরু করে ছাগলটি। পরে মুখের লালায় ভেজা অবস্থায় দু’টি ২ হাজার টাকার নোট উদ্ধার করতে পেরেছি।’

[জানেন, কেন এই ভারতীয়র কোনও নাম নেই?]

ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাই তো বটেই, আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ আসছেন ছাগলটিকে দেখতে। নানারকম পরামর্শও দিচ্ছেন তাঁরা। সরবেশ জানান, কেউ কেউ তো বলছেন ছাগলটিকে ওষুধ খাইয়ে বমি করানোর ব্যবস্থা করাতে। যাতে টাকাগুলি উদ্ধার করা যায়। অনেকে আবার ছাগলটিকে কসাইয়ের কাছে বিক্রি করে দিতে বলছেন। সরবেশের এক প্রতিবেশী  ছাগলটিকে পুলিশে দেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন।

[হিন্দুকে বিয়ে, অন্তঃসত্ত্বা মুসলিম যুবতীকে পুড়িয়ে মারল পরিবার]

তবে আর্থিক ক্ষতি হলেও প্রিয় পোষ্যটিকে শাস্তি দিতে একেবারেই মন চাইছে না সরবেশের। তিনি ও তাঁর স্ত্রী জানাচ্ছেন,  ‘নিজেদের পোষ্যের প্রতি তো আর নিষ্ঠুর হওয়া যায় না। ও আমাদের কাছে সন্তানের মতো। ‘

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.