সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পালাবদল হয়েও পরিস্থিতি পাল্টায়নি। যোগীর রাজ্যে স্বামীর সামনেই এক মহিলাকে গণধর্ষণ করল আট দুষ্কৃতী। পাশবিক অত্যাচার চালানোর পর ওই দম্পতির সর্বস্ব লুট করে অওরিয়া-জালায়ুঁ হাইওয়ের ধারে ফেলে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির কাছে জালায়ুঁ জেলায়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুখে যতই বলুন তাঁর রাজ্যে মহিলার সুরক্ষিত, কিন্তু তা যে স্রেফ মুখের কথা তার জ্বলজ্যান্ত প্রমাণ মিলল এই ঘটনায়। উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই।
[কাশ্মীরে টহলরত পুলিশের উপর হামলা, ১ লস্কর জঙ্গি-সহ মৃত ৪]
পুলিশ জানিয়েছে, অওরিয়ার বাসিন্দা ওই দম্পতি শিল্পকর্মের সঙ্গে যুক্ত। জয়পুর থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে ট্রেনে করে অওরিয়া পৌঁছনোর পর জালায়ুঁ যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন তাঁরা। তখন এক মোটরভ্যান চালক তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে তোলেন। কিছু দূর যাওয়ার পরই রাস্তার ধারে একটি মদের দোকানের সামনে গাড়িটি দাঁড়ায়। সেখানে বেশ কিছু লোক গাড়িতে ওঠে। এরপর গাড়িটিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্বামীকে বেঁধে তাঁর সামনেই চলে এই পৈশাচিক নির্যাতন। চেঁচামেচি করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাঁদের। তারপর হাইওয়ের ধারে তাঁদের ফেলে দিয়ে জিনিসপত্র লুট করে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভোররাতে কোনওভাবে জালায়ুঁ থানায় পৌঁছন ওই দম্পতি। তারপর তাঁরা এফআইআর দায়ের করেন। নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
[প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে মোদির দ্বারস্থ ইঞ্জিনিয়ার]
জালায়ুঁর অতিরিক্ত পুলিশ সুপার এস সি শাক্য জানিয়েছেন, আট অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে গণধর্ষণ এবং ডাকাতির এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্তদের দ্রুত ধরে ফেলা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
ঐতিহ্যের উইম্বলডনে চতুর্থ ভারতীয় হিসাবে নজির শুভমানের, শচীনের সঙ্গে ছবি ভাইরাল
-
দু’মাসেই বড় বদল! তৃণমূল জমানার ডামাডোল কাটিয়ে একগুচ্ছ কাজ বর্ধমান উন্নয়ন সংস্থায়
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ