সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বিমান বিভ্রাট! উড়ানের পর যান্ত্রিক ত্রুটি। এর জেরে হায়দরাবাদে ফিরল তিরুপতিগামী ইন্ডিগোর বিমান। তবে উড়ানটিতে কত জন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। কিন্তু প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।
রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি হায়দরাবাদ থেকে তিরুপতির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড়ানের ৪০ মিনিট পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। আচমকা উড়ানের ভিতর ঝাঁকুনি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট তড়িঘড়ি যোগাযোগ করেন হায়দরাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই তিনি বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই ঘটনায় বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু বিমানটির কোথায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা সংস্থার তরফে জানানো হয়নি।
ইন্ডিগোর এক মুখপাত্র একটি বিবৃতিতে জানান, হায়দরাবাদ থেকে তিরুপতির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু যাত্রা শুরুর ৪০ মিনিটের মধ্যে উড়ানটি হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, এই ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। সংস্থার তরফে পরে যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়।
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের