Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Hyderabad

মাঝরাস্তায় যুবতীর পোশাক টেনে ছিঁড়ে নগ্ন করল মদ্যপ যুবক! দাঁড়িয়ে দেখলেন অভিযুক্তর মা

গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৩, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৩, ১৫:৫২

options
link
মাঝরাস্তায় যুবতীর পোশাক টেনে ছিঁড়ে নগ্ন করল মদ্যপ যুবক! দাঁড়িয়ে দেখলেন অভিযুক্তর মা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরসন্ধেয় রাস্তার মাঝে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। এমনকী ২৮ বছরের ওই যুবতীর পোশাক টেনে খুলে দেয় ওই যুবক বলেও অভিযোগ। হায়দরাবাদের ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে উঠছে গোটা দেশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ হায়দরাবাদের কাছে বালাজিনগরের বাসস্ট্যান্ডের নিকটে এই ঘটনা ঘটে। ওই রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছিলেন যুবতী। অভিযোগ, পেড্ডামারাইয়া নামের বছর তিরিশের যুবক সেই সময় মদ্যপ অবস্থায় তাঁর রাস্তা আটকায়। এরপরই যুবতীর শ্লীলতাহানি করে, এমনকী তাঁর পোশাক টেনে ছিঁড়ে দেয়। শারীরিক ভাবে তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে ধাক্কা মেরে কোনওক্রমে আত্মরক্ষার চেষ্টা করেন তিনি। কিন্তু মদ্যপ অবস্থায় এতটাই হিংস্র হয়ে ওঠে অভিযুক্ত যে, তাকে কোনওভাবেই রোখা সম্ভব হয়নি যুবতীর পক্ষে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মমতার মুখে ফের ‘জগাই-মাধাই-গদাই’ তত্ত্ব, বুঝিয়ে দিলেন, লড়াই সিপিএমের বিরুদ্ধেও]

আরও অবাক করার বিষয় হল, ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন অভিযুক্তর মা। চোখের সামনে ছেলের হাতে যুবতীকে হেনস্তা হতে দেখেও তাঁকে থামানোর চেষ্টা করেননি। তবে সেই মহিলা দাঁড়িয়ে তামাশা দেখলেও আরেক মহিলাই নির্যাতিতার সম্মানরক্ষা করলেন। সেই রাস্তা দিয়েই বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। বাইক থামিয়ে ছুটে এসে মদ্যপের হাত থেকে যুবতীকে উদ্ধার করেন। প্রায় ১৫ মিনিট ধরে নগ্ন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন নির্যাতিতা। ওই মহিলা এবং আশপাশের কয়েকজন এসে কাপড় দিয়ে ঢাকেন তাঁর শরীর ঢেকে দেন। তারপর খবর দেওয়া হয় পুলিশকে।

আইনের একাধিক ধারায় অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন (NCW)। পুলিশের থেকে সাতদিনের মধ্যে এই ঘটনার রিপোর্টও তলব করা হয়েছে।

[আরও পড়ুন: মধ্যরাতে অভিসার, প্রেমিকার বাবাকে দেখেই ছাদ থেকে লাফ! মৃত্যু যুবকের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.