Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Hyderabad

‘তোমাকে খুব ভালোবাসি’, মাকে মেসেজ পাঠিয়ে হায়দরাবাদে ‘আত্মঘাতী’ তরুণী ইউটিউবার

বুধবার ভাড়ার ফ্ল্যাট থেকে কোমালির নিথর দেহ উদ্ধার হয়েছে। রহস্যমৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৩৯

options
link
‘তোমাকে খুব ভালোবাসি’, মাকে মেসেজ পাঠিয়ে হায়দরাবাদে ‘আত্মঘাতী’ তরুণী ইউটিউবার zoom
ছবি: সংগৃহীত।

‘মা, আমি তোমাকে খুব ভালোবাসি’, কুয়েতে থাকা মা’কে এই মেসেজ পাঠিয়ে ‘আত্মঘাতী’ হলেন ২১ বছরের তরুণী বোনু কোমালি। হায়দরাবাদের (Hyderabad) অস্থায়ী বাসিন্দা বিজ্ঞানের এই ছাত্রী পড়শোনার পাশাপাশি নিয়মিত ইউটিউবের জন্য কনটেন্ট তৈরি করতেন। বুধবার ভাড়ার ফ্ল্যাট থেকে কোমালির নিথর দেহ উদ্ধার হয়েছে। রহস্য়মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোমলির আদতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামের বাসিন্দা। হায়দরাবাদের একটি বেসরকারি কলেজে বিএসসির ছাত্রী। সেই সূত্রে দক্ষিণের শহরে গত ১১ মাস ধরে ভাড়ার ফ্ল্যাটে থাকছিলেন। পড়াশোনার পাশাপাশি ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করতেন বছর একুশের সুদর্শনা তরুণী। পুলিশ জানিয়েছে, কর্মসূত্রে কুয়েতে থাকেন কোমালির মা। সোমবার ভোরে শেষবার মাকে মেসেজ পাঠান কোমলি। সেখানে তিনি লেখেন—“মা, আমি তোমাকে খুব ভালোবাসি।”

Advertisement

এমন মেসেজ পেয়েই বারবার কোমলির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন বারালক্ষ্মী। যদিও মেয়ে ফোন ধরেনি। উদ্বিগ্ন হয়ে কোমলির বন্ধুদের বিষয়টি জানান এবং খোঁজ নিতে বলেন। বন্ধুরা সেদিন দুপুরে ফ্ল্যাটে দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করলেও কোমলির উত্তর মেলেনি। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আধিকারিক ভেঙ্কান্না বলেন, তিনট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাট থেকে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকি। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণেই আত্মঘাতী হয়েছেন কোমলি। ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সহকর্মী ইউটিউবার তরুণের সঙ্গে গত তিন বছর ধরে সম্পর্কে ছিলেন কোমলি। যদিও সেই সম্পর্ক এক সময় ভেঙে যায়। মাস ছয়েক আগেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন তরুণী। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। রহস্যমৃত্যুর অন্য কারণ আছে কিনা জানতে তরুণীর ফোন খতিয়ে দেখছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.