Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
J&K

কাশ্মীরে জঙ্গলের গুহায় মিলল প্রচুর আইইডি, চিনা গ্রেনেড আর পিস্তল, বড় হামলার ছক ছিল জঙ্গিদের?

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের খোঁজে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সে রকমই একটি তল্লাশি অভিযানে মিলল প্রচুর পরিমাণে আইইডি বিস্ফোরক, গ্রেনেড আর পিস্তল। পুঞ্চ জেলার জঙ্গল এলাকায় এই সব উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ২১:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ২১:৪৩

options
link
কাশ্মীরে জঙ্গলের গুহায় মিলল প্রচুর আইইডি, চিনা গ্রেনেড আর পিস্তল, বড় হামলার ছক ছিল জঙ্গিদের? zoom
উদ্ধার হওয়া বিস্ফোরক আর পিস্তল।
Advertisement

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের খোঁজে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সে রকমই একটি তল্লাশি অভিযানে মিলল প্রচুর পরিমাণে আইইডি বিস্ফোরক, গ্রেনেড আর পিস্তল। পুঞ্চ জেলার জঙ্গল এলাকায় এই সব উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।

সেনার তরফে জানানো হয়েছে, গোপন সূত্র মারফত খবর পেয়েই পুঞ্চের গানি এলাকার জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। সেই জঙ্গলের একটি গুহা থেকে ওই বিস্ফোরক আর পিস্তল মিলেছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে পাঁচ কেজির বেশি আইইডি, দু’টি চিনা গ্রেনেড, একটি নাইন এমএম পিস্তল, দু’রাউন্ড নাইন এমএম কার্তুজ আর ২২ রাউন্ড ৭.৬২ কার্তুজ রয়েছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ডেকে এনে আইইডি এবং গ্রেনেডগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, দিন তিনেক আগেই জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধুন্ধুমার গুলির লড়াই হয়েছিল। তাতে নিহত হয় জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা তিন জইশ জঙ্গির। চাটরু বেল্টের পাসারকুট এলাকায় অভিযান চালায় সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। শুরুতে এক জঙ্গি খতম হয়। পরে দ্বিতীয় জঙ্গি নিকেশ হয়। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-এ-মহম্মদের বেশ কয়েক জন জঙ্গি কিশ্তওয়ারের জঙ্গলে গা-ঢাকা দিয়েছে। এই খবর পেয়ে রবিবার সকালে চাটরু বেল্টের পাসারকুট এলাকায় অপরাশেন চালায় সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরের ভেতর লুকিয়ে ছিল জঙ্গিরা। কাছাকাছি পৌঁছতেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। পালটা গুলি চালায় যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জঙ্গি নিহত হয়েছে গুলির লড়াইয়ে। উদ্ধার হয়েছে দুটি একে-৪৭ রাইফেল। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে, এই আশঙ্কায় এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.