বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি! মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অসমের কাছহার জেলায়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ২০২৪ সালে উত্তাল বাংলাদেশে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি ভেঙে দিয়েছিল উন্মত্ত জনতা, অসমের ঘটনাটিকে তার সঙ্গেই তুলনা করেছে কংগ্রেস। তবে এবিষয়ে মুখ খোলেনি এখনও পর্যন্ত বিজেপি। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা-ও জানা যায়নি।
কাছাহার জেলায় নেহরু কলেজের সামনে ২০০০ সালে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাসিন্দারা মূর্তিটিকে ভাঙা অবস্থায় দেখেন। তারপরই খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছিল, মূর্তিটি নিজে থেকেই ভেঙে পড়েছে। কিন্তু পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানে দেখা গিয়েছে, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী বুলডোজার দিয়ে মূর্তিটি গুঁড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় থানার পুলিশ আধিকারিক শংকর দয়াল বলেন, “আমাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” কংগ্রেস নেতা অভিজিৎ পাল বলেন, “নেহরুর মূর্তি ভাঙচুর লজ্জাজনক। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ভারতের ভবিষ্যৎ গঠন করেছিলেন।” তিনি আরও বলেন, “কিছু মানুষ তাঁদের রাজনৈতিক বিশ্বাসের জন্য নেহরুকে অপছন্দ করেন। কিন্তু এই ঘটনা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পিতা মুজিবরের মূর্তি ভাঙার কথা মনে করিয়ে দেয়। তার নেপথ্যে উভয়ের পিছনের ধারণা একই।”
সর্বশেষ খবর
-
হ্যারি-মেগানকে হেয় সংবাদমাধ্যমের! ডায়নার পরিণতি মনে করালেন ভাই স্পেনসার
-
বাংলার পড়ুয়াশূন্য সরকারি স্কুলে পিপিপি মডেলে কাজ, বিকল্প ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের
-
তৃণমূল আমলে ৩২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি, পাঁচ বছরেই ভেঙে পড়ল সেই সেতু!
-
মধ্যরাতে মহিলা সেজে রাস্তায়, ভয়াবহ অভিজ্ঞতা ক্রিয়েটরের! ভিডিও দেখলে শিউরে উঠবেন
-
এক ঘরে আটকে পোষ্য কুকুর, অন্য ঘরে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! ভরদুপুরে বাগুইআটিতে হাড়হিম ঘটনা