Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
PM Modi

ট্রাম্পের দ্বিগুণের বেশি, ধারেকাছে নেই আর কেউ, ‘জনপ্রিয়তা’র নতুন নজির মোদির

নিজের পিছনে থাকা পাঁচ রাষ্ট্রনেতার সম্মিলিত জনপ্রিয়তা মোদির চেয়ে কম। এই তালিকা থেকেই স্পষ্ট যে সোশাল প্ল্যাটফর্মেও জনপ্রিয়তার দিক থেকে বহু গুণ এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৪২

options
link
ট্রাম্পের দ্বিগুণের বেশি, ধারেকাছে নেই আর কেউ, ‘জনপ্রিয়তা’র নতুন নজির মোদির zoom
ফাইল ছবি।
Advertisement

জনপ্রিয়তার নিরিখে বিভিন্ন সমীক্ষায় বাকি রাষ্ট্রনেতাদের একাধিকবার পিছনে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রমাণ করছেন, অন্তত সোশাল মিডিয়ার নিরিখে প্রশ্নাতীতভাবে তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। আরও একবার সেটাই প্রমাণিত হল। এবার ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে নয়া রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী। মোদিই প্রথম কোনও রাষ্ট্রনায়ক, যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছুঁয়ে ফেলল ১০ কোটি।

বুধবার ১০ কোটি পেরিয়ে গিয়েছে মোদির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মজার কথা হল, ট্রাম্প মোদির চেয়ে ফলোয়ার সংখ্যায় অনেক পিছিয়ে। তাঁর ফলোয়ার সংখ্যা ৪৩.২ মিলিয়ন। অর্থাৎ ৪ কোটি ৩২ লক্ষ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পারবো সুবিয়ান্তো ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় তৃতীয়। তাঁর ফলোয়ার সংখ্যা দেড় কোটি। চতুর্থ স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসানোরা। যদিও মোদির থেকে অনেকখানিই পিছিয়ে তিনি। তাঁর ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৪ লক্ষ। পঞ্চম স্থানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তাঁর ইনস্টা ফলোয়ার সংখ্যা ১ কোটি ১৬ লক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই তালিকা থেকেই স্পষ্ট যে সোশাল প্ল্যাটফর্মেও জনপ্রিয়তার দিক থেকে বহু গুণ এগিয়ে রয়েছেন মোদি। ভারত তো বটেই, গোটা বিশ্ব তাঁকে নিয়ে ঠিক কতটা আগ্রহী, এই পরিসংখ্যান তারই প্রমাণ। দুনিয়ার কোনও রাষ্ট্রনায়কের হ্যান্ডেলে এত ফলোয়ার নেই। এমনকী, নিজের পিছনে থাকা পাঁচ রাষ্ট্রনেতার সম্মিলিত ফলোয়ার সংখ্যা মোদির চেয়ে কম।

২০১৪ সালে ইনস্টাগ্রামে পা রাখেন মোদি। তারপর থেকেই হু হু করে বাড়ছে তাঁর জনপ্রিয়তা। রাজনীতি ছাড়াও আরও নানা বিষয়ের ছবি-ভিডিও দেখতে ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে চোখ রাখে মানুষ। নানারকম কার্যকলাপে প্রধানমন্ত্রী মোদির ইনস্টা হ্যান্ডেল আসলে বেশ রঙিন। সেকারণেই এই জনপ্রিয়তা। যা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য নিঃসন্দেহে নজিরবিহীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.