Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
IAF

বায়ুসেনা অফিসারের স্ত্রীকে ধর্ষণ করে ধর্মবদল! অভিযুক্ত মৌলবীর খোঁজে পুলিশ, ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, যুবতীর হাত শক্ত করে ধরে রেখেছে অভিযুক্ত আজ্জাজ এবং কলমা পড়ে তাঁকে শোনানো হচ্ছে। বারবার ফুঁ দেওয়া হচ্ছে। যুবতী হাত ছাড়ানোর চেষ্টা করছেন। ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১২:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১২:১৩

options
link
বায়ুসেনা অফিসারের স্ত্রীকে ধর্ষণ করে ধর্মবদল! অভিযুক্ত মৌলবীর খোঁজে পুলিশ, ভাইরাল ভিডিও zoom
বায়ুসেনা অফিসারের স্ত্রীকে ধর্ষণ করে ধর্মবদল!

বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ ও জোর করে ধর্মপরিবর্তনের অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। ঘটনার তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আর এক মৌলবীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে,অভিযুক্ত আজ্জাজ তাজ মাদরে জোর করে ২৪ বছরের ওই যুবতীর ধর্মপরিবর্তন করছেন।

জানা গিয়েছে, ২৪ বছরের ওই যুবতীর স্বামী ভারতীয় বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক। বর্তমানে চাকরি সূত্রে অন্য শহরে রয়েছেন তিনি। আজ্জাজের বিরুদ্ধে অভিযোগ, যুবতীর সঙ্গে পরিচিতির সুযোগ নিয়ে সম্প্রতি তাঁকে বান্দ্রার এক হোটেলে নিয়ে যান। সেখানে যুবতীকে মাদক মেশানো শরবত খাওয়ান। অর্ধচেতন অবস্থায় যুবতীকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও তোলে অভিযুক্ত। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। যুবতীর কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতানোর পাশাপাশি একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ্জাজের বিরুদ্ধে অভিযোগ, যুবতীর সঙ্গে পরিচিতির সুযোগ নিয়ে সম্প্রতি তাঁকে বান্দ্রার এক হোটেলে নিয়ে যান। সেখানে যুবতীকে মাদক মেশানো শরবত খাওয়ান। অর্ধচেতন অবস্থায় যুবতীকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও তোলে অভিযুক্ত।

এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যুবতী। তিনি জানান, ধর্ষণের পাশাপাশি জোর করে তাঁকে ইসলাম গ্রহণের জন্য চাপ দেওয়া হয়। এমনকী ধর্ম পরিবর্তনের জন্য একাধিক প্রক্রিয়াও করা হয়। তেমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেখানে দেখা যাচ্ছে, যুবতীর হাত শক্ত করে ধরে রেখেছে অভিযুক্ত আজ্জাজ এবং কলমা পড়ে তাঁকে শোনানো হচ্ছে। বারবার ফুঁ দেওয়া হচ্ছে। যুবতী হাত ছাড়ানোর চেষ্টা করছেন। ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন। জানা গিয়েছে, এই ঘটনা ৩১ মার্চের। তিন অভিযুক্ত মহিলাকে নিয়ে কমলেশ্বর নগরে গিয়েছিলেন। সেখানেই কলমা পড়িয়ে তাঁকে ধর্মান্তর করা হয়েছে বলে দাবি করা হয়।

নির্যাতিতার স্বামী বাড়ি ফিরলে তিনি তাঁকে গোটা ঘটনা খুলে বলেন। এরপর সোনাগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তিনজনের বিরুদ্ধেই ধর্মান্তরের চেষ্টা, ধর্ষণ, টাকা নেওয়া, ব্ল্যাকমেলিং এবং কালা জাদু বিরোধী আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.