Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ইন্দো-বাংলা সীমান্তে জোর নিরাপত্তায়

আগামী দু'বছরের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি ঘিরে ফেলা হবে

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৬, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৬, ১৫:৫৯

options
link
ইন্দো-বাংলা সীমান্তে জোর নিরাপত্তায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দু’বছরের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি ঘিরে ফেলা হবে বলে শনিবার জানাল স্বরাষ্ট্রমন্ত্রক৷

স্বরাষ্ট্রমন্ত্রকের সেক্রেটারি বর্ডার ম্যানেজমেন্ট সুশীল কুমার আজ বলেছেন, “২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ফেন্সিংয়ের কাজ শেষ হয়ে যাবে৷ যদি দুই দেশের কোনও সীমান্তবর্তী অঞ্চলের উপর দিয়ে নদী বয়ে যায়, তাহলে সেই সব ক্ষেত্রকে চিহ্নিত করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে৷”

Advertisement

ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, পশ্চিমবঙ্গ-সহ সীমান্তবর্তী রাজ্যগুলির স্বরাস্ট্র দফতরের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলেছেন মন্ত্রকের কর্তারা৷ চিফ সেক্রেটারি ওয়াই পি সিং, দিজিপি কে নাগরাজ, বিএসএফ-এর আইজি বি সংগওয়ান ত্রিপুরা ও অসমের জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির আধিকারিকরাও৷ বৈঠকের পর সুশীল কুমার জানিয়েছেন, কয়েকটি বিতর্কিত এলাকা নিয়ে ভারত সরকারকে বাংলাদেশের সঙ্গে কথা বলতে হবে৷ আলোচনার মাধ্যমেই সীমান্ত সমস্যার সমাধান হতে পারে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.