Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

কূটনৈতিক পথেই চিনের সঙ্গে বিবাদ মেটাতে চায় ভারত

সিকিম সীমান্তে সেনা মোতায়েন নিয়ে ভারত-চিন সংঘাত চরমে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৭, ১২:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৭, ১২:৪০

options
link
কূটনৈতিক পথেই চিনের সঙ্গে বিবাদ মেটাতে চায় ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিকিম সীমান্তের দোকা লা এলাকা সেনা মোতায়েন নিয়ে ফের নতুন করে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে সংঘাতের আবহ তৈরি হয়েছে। হুঙ্কার দিচ্ছে ড্রাগন। বস্তুত, সোমবারই দোকা লা এলাকা থেকে অবিলম্বে ভারত সেনা প্রত্যাহার না করলে, কাশ্মীরে রেড আর্মি পাঠানোর হুমকিও দিয়েছে বেজিং। তবে পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন, ভারত যে আলোচনার মাধ্যমেই সমস্যা মেটাতে চায়, তারই ইঙ্গিত দিলেন বিদেশসচিব এস জয়শঙ্কর। তিনি বলেন, অতীতেও সীমান্ত সংক্রান্ত নানা সমস্যা সফলভাবেই মিটিয়েছে ভারত ও চিন। তাই এটা ভাবার কোনও কারণ নেই, যে এখন সেটা করা যাবে না।

[‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগানে পূণ্যার্থীদের উপর হামলার প্রতিবাদ মুসলিমদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিকিম-ভুটান-তিব্বতের ত্রিমুখী সংযোগস্থল এই দোকা লা এলাকা। আর সেখানে পাহাড়ের সংকীর্ণ রাস্তায় এখন মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও চিনের সেনা। দোকা লা এলাকায় রাস্তা তৈরি করতে চায় চিন। কিন্তু, তাতে আপত্তি জানিয়েছে ভুটান। ভুটানের পাশে দাঁড়িয়েছে ভারত। তারজেরেই দিল্লি ও বেজিং সংঘাত চরমে পৌঁছেছে। নিজেদের সীমান্ত রক্ষা করতে পুরোদস্তুর সেনা মোতায়েন করেছে দুই দেশই। মঙ্গলবার সিঙ্গাপুরে ভারতের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলির সম্পর্কের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দেন বিদেশসচিব এস জয়শঙ্কর। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত ও চিনের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। আর তা নিয়ে মাঝে মাঝেই দু’দেশের মধ্যে মতপার্থক্যও তৈরি হয়। এটা নতুন কোনও বিষয় নয়।

[‘কাশ্মীরি পন্ডিতদেরই বাস উঠল, হিন্দুরা সুরক্ষিত থাকবে কীভাবে?’]

সম্প্রতি জি-২০ সম্মেলনে যোগ দিতে জার্মানির হামবুর্গে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে হাজির ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। তাঁদের করমর্দন করতে দেখা যায়। যদিও দোকা লা এলাকা সেনা মোতায়েন নিয়ে ভারত ও চিনের সংঘাত কমেনি। বরং দোকা লা এলাকা থেকে ভারত সেনা প্রত্যাহার না করলে, কাশ্মীরে যেকোনও দিন রেড আর্মি  ঢুকে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন চিনের ওয়েস্ট নর্মাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্ডিয়ান স্টাডিজের অধিকর্তা লং জিংহাম।

[সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, গবাদি পশু কেনাবেচার নির্দেশিকায় স্থগিতাদেশ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.