সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন দেশ থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যে চড়া শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর আরোপিত শুল্কের জবাবে আমেরিকার তৈরি কিছু পণ্যের উপর আমদানি শুল্ক আরোপের কথা ভাবছে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে নয়াদিল্লির জমা দেওয়া একটি রিপোর্টের ভিত্তিতে এমন তথ্য উঠে এসেছে।
১২ মের সেই রিপোর্টে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু পণ্যের উপর শুল্ক বৃদ্ধির মাধ্যমে ছাড় বা অন্যান্য বাধ্যবাধকতা স্থগিত করার প্রস্তাব করা হয়েছে।” তবে কোন কোন পণ্যের উপর এই পাল্টা শুল্ক আরোপ করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নয়াদিল্লি সূত্রে খবর, শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ মূলত দেশীয় শিল্পকে রক্ষা করা এবং বাণিজ্য ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ভারত-সহ একাধিক দেশের উপর অতিরিক্ত স্টিল ও অ্যালুমিনিয়াম শুল্ক আরোপ করেছিল, যার ফলে মার্কিন বাজারে ভারতীয় স্টিল পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা হ্রাস পায়। ভারতীয় রপ্তানিকারকরা এই পদক্ষেপের জেরে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
এই পরিস্থিতির মোকাবিলায় ভারত সরকার কিছু নির্দিষ্ট মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা করেছে। প্রস্তুত করা তালিকায় বাদাম, আপেল-সহ বিভিন্ন কৃষিপণ্য রয়েছে, যেগুলির উপর অতিরিক্ত কর আরোপ করা হবে। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম মেনে এই তালিকাটি ডব্লিউটিও-র কাছে পেশ করা হয়েছে, যাতে অন্যান্য সদস্য দেশও এটি পর্যালোচনা করতে পারে ও তাদের মতামত জানাতে পারে। কেন্দ্রের যুক্তি, এই সিদ্ধান্ত দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা করবে এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রতিক্রিয়া হিসাবে ভারসাম্য রক্ষা করবে।
সর্বশেষ খবর
-
যুগাবসান, চলে গেলেন দেশের নাট্যচর্চার কিংবদন্তি বিজয়া মেহতা
-
‘দরকার পড়লে ফের ইরানে হামলা করব’, ট্রাম্পের চুক্তিকে পাত্তা দিতে নারাজ নেতানিয়াহু!
-
জুলাইয়ের প্রথম সপ্তাহজুড়ে নিম্নচাপের ভ্রুকুটি! ভাসবে দক্ষিণবঙ্গ, উত্তরের ৫ জেলায় জারি কমলা অ্যালার্ট
-
ধার শোধ করতে চুরি! ১০ লাখ হাতিয়ে গ্রেপ্তার এটিএমের নিরাপত্তারক্ষী
-
কলম ক্যামেরায় নার্সদের পোশাক বদলের ভিডিও রেকর্ড! গ্রেপ্তার অভিযুক্ত ডাক্তার, তুমুল উত্তেজনা ইটাহারে