সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের পর এবং ভারতে থাবা বসাতে চলেছে জিকা, এমনটাই মনে করছেন গবেষকরা৷ সম্প্রতি, এই অসুখের ভবিষ্যৎ কী তা নিয়ে একটি আলোচনায় জানা গিয়েছে এখনও পর্যন্ত প্রায় ২.৬ বিলিয়ন মানুষ জাইকা ভাইরাসে আক্রান্ত৷
চলতি বছরেই ব্রাজিলে এই ভাইরাস ঘোরতর প্রভাব ফেলেছে৷ যদিও ১৯৪৭ সালে প্রথম এই ভাইরাসের সন্ধান পেয়েছিলেন গবেষকরা, তবু এই ভাইরাস যে এমন ভয়াবহ আকার ধারণ করতে পারে, সেই সম্পর্কে বিশেষ ভাবে অবগত ছিলেন না তাঁরা৷ কিন্তু চলতি বছরে ব্রাজিলে জিকার প্রভাবে গোটা পৃথিবীজুড়ে যে আতঙ্কের সৃষ্টি হয়, তারপরেই নড়েচড়ে বসেন গবেষকরা৷ ভবিষ্যতে এই ভাইরাস কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে সেই নিয়েই চিন্তার ভাঁজ এখন গবেষকদের কপালে৷ জানা গিয়েছে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে ভয়াল রূপ ধারণ করতে পারে৷ ভারত, চিন, ফিলিপিনস, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ভিয়েতনামের মতো দেশগুলিতে এই রোগ তীব্র প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা৷
গত ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে জাইকার মহামারী গোটা বিশ্বের কাছে এক ভয়াবহ হুমকি বলে ঘোষণা করেছিল৷ সম্প্রতি সিঙ্গাপুর ও ফ্লোরিডায় জাইকা আক্রান্তদের খোঁজ পাওয়া গিয়েছে৷ মূলত ক্রান্তীয় অঞ্চল মশা থেকে এই রোগ ছড়াবার আশঙ্কা৷ তাই এশিয়া এবং আফ্রিকার মতো মহাদেশগুলিতে জাইকার প্রভাব বিস্তারের হার সবচেয়ে বেশি৷
কিন্তু জিকা ভাইরাসের প্রতিষেধক কী তার সুরাহা এখনও বের করতে পারেননি গবেষকরা৷
সর্বশেষ খবর
-
হাসপাতালে ভর্তি মা, অন্তর্বর্তী জামিন পেলেন বারুইপুরের বামনেতা লাহেক আলি
-
পরপর ছুরির কোপ! টাইমস স্কোয়্যারে ‘খুন’ ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
-
হুবহু ইয়ামাল! নেটপাড়ায় ভাইরাল ভারতীয় কিশোর, বিশ্বজয়ী তারকার থেকে কী চাইল?
-
আচমকা বিজয়-সায়নী সাক্ষাৎ, বাংলার ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে সাংসদকে কী জানালেন তামিলনাড়ুর ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রী?
-
স্কুলের ট্যাঙ্কে মরা পাখি, দুর্গন্ধে ভরা জলেই শিশুদের মিড ডে মিল, ক্যানিংয়ে এ কী কাণ্ড!