সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে করোনায় মৃতের হার শুরু থেকেই অন্যান্য দেশের থেকে কম ছিল। সম্প্রতি তা আরও খানিকটা কমেছে। গত দু’দিন ধরে গোটা দেশে এই মারণ ভাইরাসের কবলে প্রাণহানির সংখ্যাটা ঘরাফেরা করছিল একশোর নিচে। সোমবারও তার ব্যতিক্রম হল না। এদিনও দেশে দৈনিক করোনায় মৃতের সংখ্যাটা একশোর নিচেই থাকল। তবে, আগের দিনের থেকে তা সামান্য বেড়েছে। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যাটা খানিকটা কমেছে।
India reports 11,831 new #COVID19 cases, 11,904 discharges, and 84 deaths in the last 24 hours, as per Union Health Ministry
AdvertisementTotal cases: 1,08,38,194
Total discharges: 1,05,34,505
Death toll: 1,55,080
Active cases: 1,48,609Total Vaccination: 58,12,362 pic.twitter.com/y1Os7ZMXnb
— ANI (@ANI) February 8, 2021
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৮৩১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লক্ষ ৩৮ হাজার ১৯৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৮০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৪ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য সামান্য বেশি।
[আরও পড়ুন: ‘গঙ্গায় জলবিদ্যুৎ প্রকল্পের ঘোর বিরোধী ছিলাম’, উত্তরাখণ্ডের ধস নিয়ে বিস্ফোরক উমা ভারতী]
গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১১ হাজার ৯০৪ জন। যা দৈনিক আক্রান্তের থেকে সামান্য হলেও বেশি। আপাতত দেশে মোট অ্যাকটিভ কেস ১ লক্ষ ৪৮ হাজার ৬০৯ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৫ লক্ষ ৩৪ হাজার ৫০৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৫ লক্ষ ৩২ হাজার জনের।
A total of 20,19,00,614 samples tested for #COVID19 up to 7th February. Of these, 5,32,236 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/CEyP8SIkH4
— ANI (@ANI) February 8, 2021
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের