Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Corona

২৪ ঘণ্টায় দেশে একলাফে ৪৭% বাড়ল Corona সংক্রমণ, ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও

এখনও পর্যন্ত সাড়ে ৪৪ হাজারেরও বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২১, ০৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২১, ০৯:৩৭

options
link
২৪ ঘণ্টায় দেশে একলাফে ৪৭% বাড়ল Corona সংক্রমণ, ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যানে সাময়িক স্বস্তির নিশ্বাস ফেলেছিল দেশবাসী। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের উদ্বেগ বাড়ল। একলাফে ৪৭ শতাংশ বৃদ্ধি পেল সংক্রমণ। গতকালের তুলনায় বেশি মৃতের সংখ্যাও।

বুধবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৬৫৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। গতকাল যা নেমেছিল ৩০ হাজারের নিচে। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৬৪০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২২ হাজার ২২ জন। গতকালেই উত্তরপ্রদেশের স্বাস্থ্যদপ্তর জানিয়েছিল, সে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ জন। অর্থাৎ পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে। তবে আগস্টেই দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মারণ ভাইরাস থেকে তাই শিশুদের সুরক্ষিত রাখতে সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Uttar Pradesh: ভয়াবহ দুর্ঘটনা, বাসের চাকায় পিষে মৃত্যু অন্তত ১৮ পরিযায়ী শ্রমিকের]

সংক্রমণের পাশাপাশি এদিন আবার ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন। এসব চিন্তার মাঝেই অবশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪১ হাজার ৬৭৮ জন। 

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। এখনও পর্যন্ত দেশে ৪৪ কোটি ৬১ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৩৬ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: খোলামেলা পোশাকে দিতিপ্রিয়া, ছবি দেখে Love পাঠালেন ‘মথুরা মোহন’!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.