সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা রুখতে উপযুক্ত সামগ্রীর জোগান নেই। খানিকটা ঢালহীন নিধিরাম সর্দারের মতো মারক রোগের বিরুদ্ধে লড়তে হচ্ছে চিকিৎসক-নার্সদের। সেই সমস্যা মেটাতে শেষমেশ চিনেরই দ্বারস্থ হতে হচ্ছে ভারতকে। কেন্দ্রের এক উচ্চপদস্থ আধিকারিক এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, করোনা রুখতে চিন থেকে মাস্ক এবং ভেন্টিলেটর কিনবে সরকার।

ইনভেস্ট ইন্ডিয়া (Invest India agency) নামের একটি সংস্থা সম্প্রতি করোনা রুখতে দেশের পরিকাঠামো খতিয়ে দেখেছে। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, করোনা রুখতে প্রয়োজনীয় পরিকাঠামোর মাত্র ২৫ শতাংশ মজুত আছে ভারতে। তাঁরা বলছে চিকিৎসার জন্য মাস্ক, ভেন্টিলেটর এবং PPE তৈরির জন্য মোট ৭৩০টি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এর মধ্যে মাত্র ৩১৯টি সংস্থা ইতিবাচক জবাব দিয়েছে। দেশে করোনা পরীক্ষার কিটের অপ্রতুলতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। সেই ঘাটতি মেটাতে দেশে মাস্ক এবং চিকিৎসকদের জন্য Personal protective equipment তৈরি করার চেষ্টা চলছে। সেই প্রক্রিয়া সময়সাপেক্ষ। আপাতত জোগানের যাতে ঘাটতি না হয়, তা নিশ্চিত করার জন্য এবার চিন এবং দক্ষিণ কোরিয়া থেকেও মাস্ক এবং ভেন্টিলেটর কেনা হবে বলে সুত্রের খবর।

[আরও পড়ুন: দিল্লির জমায়েতে অংশ নেওয়া বিদেশিদের মসজিদে আশ্রয়! কাঠগড়ায় ২ ধর্মগুরু]
এ প্রসঙ্গে কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমাদের দেশে এই সরঞ্জামগুলি তৈরি হতে সময় লাগবে। তাই চিন থেকে আমাদের এগুলো কিনতেই হবে। কিন্তু চিন থেকে মাস্ক এবং ভেন্টিলেটর কেনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠছে। কারণ, ইতিমধ্যেই চিনের চিকিৎসা সরঞ্জামের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নেদারল্যান্ড, স্পেনের মতো দেশ। গুণগত মান খারাপ হওয়াই বহু পণ্য ফেরতও দিয়েছে এই দেশগুলি। পণ্যের মান নিয়ে যে অভিযোগ উঠেছে, তা স্বীকার করে নিয়েছে চিনের বিদেশ মন্ত্রকও। তবে, এই মুহূর্তে ভারত সরকার একপ্রকার নিরুপায়। যতদিন না দেশীয় পদ্ধতিতে এই চিকিৎসা সরঞ্জামগুলি তৈরি হচ্ছে, ততদিন চিনই ভরসা।
[আরও পড়ুন: করোনা মোকাবিলায় ছেলের পাশে মা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিলেন হীরাবেন]
উল্লেখ্য, করোনার (CoronaVirus) কামড়ে বিশ্বজুড়েই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন হাজার মানুষ। ভারতেও দাপট বাড়াচ্ছে মারক ভাইরাস। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ভারতে ১২০০-র বেশি মানুষ এই রোগে আক্রান্ত।ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ৩৫ জনের।
সর্বশেষ খবর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি