সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ সেনাবাহিনী আয়োজিত বিশ্বের কঠিনতম ক্যামব্রিয়ান পেট্রোল মহড়ায় সোনা জিতল ভারতীয় সেনা৷ সেনার গোর্খা রাইফেলস-এর সেকেন্ড ব্যাটেলিয়ন এই পুরস্কার জিতেছে৷
ওয়েলস-এ ব্রিটিশ সেনাবাহিনীর এক অনুষ্ঠানে ভারতীয় জওয়ানদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ সেই ভিডিও পোস্ট করা হয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টে৷ যেখানে দেখা যাচ্ছে, গোর্খা রাইফেলস-এর সেকেন্ড ব্যাটেলিয়ানের ৮ সদস্যের হাতে সোনার মেডেল তুলে দেওয়া হচ্ছে৷
কী এই ক্যামব্রিয়ান পেট্রোল? ব্রিটিশ সেনাবাহিনী আয়োজিত কঠিনতম একটি সেনা মহড়া এই পেট্রোল৷ আধুনিক যুগের যে কোনও সেনাবাহিনীর কাছে এই পেট্রোল সবচেয়ে কঠিন একটি পরীক্ষা৷ ওয়েলস-এ ক্যামব্রিয়ান পর্বতমালার মধ্যে সাপের মতো প্রায় ৫৫ কিলোমিটার রাস্তায় এই পেট্রোলিং চলে৷ চপার ড্রিল, রেডিও কমিউনিকেশন-এর মতো কঠিন দায়িত্ব কতটা দক্ষতার সঙ্গে সামলাচ্ছে সেনাবাহিনী-সেটাই খতিয়ে দেখা হয় এই মহড়ায়৷ তবে একে ঠিক সাধারণ প্রতিযোগিতা বলা যায় না৷ এই মহড়ায় সোনা জিততে দরকার হয় অন্তত ৭৫ শতাংশ নম্বর৷ আন্তর্জাতিক মানের এই মহড়ায় সোনা জিতে ভারতীয় সেনা প্রমাণ ফের দিল, তাঁরা কতটা অপ্রতিরোধ্য৷
দেখুন সেই ভিডিও:
Congratulations to 2nd Btn 8 Gorkha Rifles on their gold medal at #CambrianPatrol. Consistently superb. @adgpi @timesofindia @BritishArmy pic.twitter.com/E817CHZE6H
— Army Wales (@Army_Wales) October 21, 2016
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর