সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার একটা বিশ্বকাপ৷ আবার চ্যাম্পিয়ন৷ কবাডিতে ভারতকে টেক্কা দেওয়ার মতো যে এখনও কোনও দল তৈরি হয়নি, তা ফের বুঝিয়ে দিল অনুপ কুমার অ্যান্ড কোম্পানি৷ শনিবার ফাইনালে ইরানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ছিনিয়ে নিল ভারত৷ মেন ইন ব্লুয়ের পক্ষে খেলার ফল ৩৮-২৯৷
আর্জেন্টিনা, বাংলাদেশ, তাইল্যান্ডের মতো দলগুলিকে হারানোর পর ফাইনালে ভারত কী করে, সেদিকেই নজর ছিল ক্রীড়াপ্রেমীদের৷ দেশবাসীকে হতাশ করেননি বলবন্ত সিংয়ের ছেলেরা৷ এদিন দাপটের সঙ্গে খেলে দল৷ ইরানকে একবার অল-আউটও করে দেন ভারতীয় তারকারা৷ তবে জোর লড়াই দেয় ইরানও৷ কিন্তু শেষ হাসি হাসল সেই ভারতই৷
২০০৪, ২০০৭ ও ২০১৬ মিলিয়ে মোট তিনবার কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে৷ যার মধ্যে তিনবারই চ্যাম্পিয়ন ভারত এবং তিনবারই রানার্স-আপ হয়েছে ইরান৷ অজয় ঠাকুররা জিততেই টুইটারে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে৷ জোয়ালা গুট্টা থেকে ভিভিএস লক্ষ্মণ, চ্যাম্পিয়ন ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই৷
সর্বশেষ খবর
-
ধর্মীয় ভাবাবেগে আঘাত! মহুয়ার রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট
-
ভুয়ো এসসি সার্টিফিকেটে এবার পুলিশকে ফ্রি হ্যান্ড! কী বলল হাই কোর্ট?
-
এবার গুজরাটে শক্তিবৃদ্ধি কংগ্রেসের! দলে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
লোডশেডিং করে পর পর বোমা ! হাড়োয়ায় গুরুতর জখম ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত আইএসএফ
-
ফের ‘খুন’ জগদ্দলে, ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ! আত্মসমর্পণ অভিযুক্তের