সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা চেয়েছিলেন ছেলে পারিবারিক ব্যবসায় যোগ দিক৷ ছেলে চেয়েছিল কম্পিউটার নিয়ে কাজ করতে৷ কোনটাই হয়নি৷ ভাগ্যিস হয়নি৷ না হওয়ার সৌজন্যেই ভারত পেল প্রথম মিস্টার ওয়ার্ল্ড রোহিত খান্ডেলওয়ালকে৷
২৬ বছরের রোহিতের জন্ম হায়দরাবাদে হলেও কর্মসূত্রে বহুদিন ধরেই মুম্বইতে থাকেন তিনি৷ এসেছিলেন এমবিএ করতে৷ কিন্তু, মায়ানগরী মুম্বইয়ের শো-বিজনেসের টান উপেক্ষা করতে পারেননি ডেল-এর প্রাক্তন টেকনিশিয়ান৷ শুরু করে দেন মডেলিং৷ করেছেন টেলিভিশন একাধিক শো৷
তবে, ভাগ্য তাঁর জন্য অন্য মঞ্চ তৈরি করে রেখেছিল মার্কিন মুলুকে৷ যেখানে প্রথম এশীয় হিসেবে বিশ্বের ৪৭ হ্যান্ডসাম হাঙ্ককে হারিয়ে বিশ্বসেরার খেতাব ছিনিয়ে নেন ৫ ফুট ১০ ইঞ্চির ভারতীয়৷
বিশ্বসেরা হওয়ার সাফল্য এখনও স্বপ্নের মতোই লাগছে রোহিতের৷ এর জন্য মিস ইন্ডিয়া অর্গানাইজেশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন পরিবার ও দেশবাসীদেরও৷
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?

