Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
IndiGo

ইন্ডিগোর উড়ানে আচমকা ‘বিস্ফোরণ’, দাউদাউ আগুনে হুলস্থুল বিমানবন্দরে

সূত্রের খবর, বিমানটি হায়দরাবাদ থেকে চণ্ডীগড়ের উদ্দেশে রওনা দিয়েছিল। দুপুর ৩টে ২৯মিনিট নাগাদ সেটি চণ্ডীগড় বিমানবন্দরে অবতরণ করে। অভিযোগ, রানওয়েতে থাকাকালীনই বিমানের কেবিন থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৯:১২

options
link
ইন্ডিগোর উড়ানে আচমকা ‘বিস্ফোরণ’, দাউদাউ আগুনে হুলস্থুল বিমানবন্দরে zoom
ইন্ডিগোর বিমানে আগুন। ফাইল ছবি।
Advertisement

অবতরণের পরই ইন্ডিগোর একটি বিমানে আচমকা আগুন লেগে গেল! মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চণ্ডীগড় বিমানবন্দরে। তড়িঘড়ি খালি করা হয় উড়ান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিমানের এক যাত্রীর ‘পাওয়ার ব্যাঙ্ক’-এ আচমকা বিস্ফোরণ হয়। এর জেরেই আগুন লেগে যায়।

সূত্রের খবর, বিমানটি হায়দরাবাদ থেকে চণ্ডীগড়ের উদ্দেশে রওনা দিয়েছিল। দুপুর ৩টে ২৯মিনিট নাগাদ সেটি চণ্ডীগড় বিমানবন্দরে অবতরণ করে। অভিযোগ, রানওয়েতে থাকাকালীনই বিমানের কেবিন থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কার্যত হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় বিমানের ভিতর। তৎক্ষণাৎ ছুটে আসেন বিমানকর্মীরা। তড়িঘড়ি উড়ানটি খালি করে দেওয়া হয়। খুলে দেওয়া হয় বিমানের আপৎকালীন দরজাও। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। সূত্রের খবর, অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে দ্রুত নেভানো হয় আগুন।  

Advertisement

ঘটনার পরই ইন্ডিগোর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়
‘ইন্ডিগোর ৬ই ১০৮ বিমানটি হায়দরাবাদ থেকে চণ্ডীগড় যাচ্ছিল। গন্তব্যে পৌঁছনোর পরই দুর্ঘটনা ঘটে। এক যাত্রীর বৈদ্যুতিন ডিভাইসে আচমকা আগুন লেগে যায়। তড়িঘড়ি যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া।’ বিমানটির পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.