সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক সীমান্তে রাতভর গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই শিশুর৷ আহত দুই দেশের বেশ কয়েকজন নাগরিক৷
পুলিশ সূত্রের খবর, রবিবার মধ্যরাতে কানাচক সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে প্রাণ হারায় ওই এলাকার ৮ বছরের এক বালক৷ আহত আরও চারজন৷ এই তথ্য প্রকাশ হওয়ার পর পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে, এই গুলির লড়াইয়ে পাকিস্তানের ১ বছরের এক শিশু-সহ মৃত্যু হয়েছে আরও দুজন নাগরিকের৷ আহত প্রায় সাত৷
এছাড়াও বিএসএফ সূত্রে খবর, জম্মুর আর এস পুরা সেক্টরে ফের রবিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা৷ পাকিস্তানের গুলির আঘাতে নিহত বিএসএফের প্রধান কনস্টেবল সুশীল কুমার৷
ইতিমধ্যেই উরি আক্রমণের পর বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা৷ এই আচরণের পরিপ্রেক্ষিতে বিএসএফের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় পাকিস্তানকে৷ জানানো হয়, যেকোনও হামলার জন্য প্রস্তুত বিএসএফ জওয়ানরা৷ যোগ্য জবাব দেবেন পাকিস্তানি সেনাদের৷ কিন্তু সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই রবিবার ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান৷
সর্বশেষ খবর
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর