সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট মেয়েটির হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ছিল নতুন টাকার নোট৷ জোগাড় করতে পারেনি বাবা-মা৷ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে-পায়ে ধরে আগাম হিসাবে পুরনো টাকা দিতে চেয়েছিলেন৷ কিন্তু রাজি হয়নি কর্তৃপক্ষ৷ বাধ্য হয়েই অসুস্থ অবস্থাতেই ছোট্ট মেয়েটিকে নিয়ে অন্য হাসপাতালের দিকে রওনা হন তাঁরা৷ কিন্তু ততক্ষণে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়৷ আর তাই অন্য হাসপাতালে ভর্তি করে দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ছোট্ট মেয়েটিকে৷ নোট বাতিল এবং হাসপাতালের অমানবিক আচরণের শিকার হয়েছে সে৷
রবিবার পুণের রুবি হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ আনেন শিশুর বাবা-মা গৌরব কুন্তে এবং আম্রপালি কুন্তে৷ তাঁদের দাবি, চিকিৎসকের সুপারিশেই নিজের মেয়েকে নামী হাসপাতালে শনিবার নিয়ে যান তাঁরা৷ হার্ট সার্জারির খরচ জানতে কাউন্টারে গেলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, চিকিৎসার জন্য মোট সাড়ে তিন লক্ষ টাকা লাগবে৷ এত নতুন টাকার নোট না থাকায় শিশুটির বাবা কর্তৃপক্ষের কাছে আর্জি জানান অগ্রিম টাকা হিসাবে পুরনো নোটের ১ লক্ষ টাকা নিতে৷ কিন্তু বাতিল হয়ে যাওয়া নোট নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ শুধু তাই নয় অভিযোগ, শিশুটির বাবা চেক ও কার্ডের মাধ্যমে টাকা দিতে চাইলেও সেটা নিতে অস্বীকার করে তারা৷ কারণ হিসাবে চেক ভাঙিয়ে আসতে দেরি হবে বলে জানানো হয় তাদের পক্ষ থেকে৷
এমন টালমাটাল অবস্থায় শিশুটিকে নিয়ে বাধ্য হয়েই অন্য একটি বেসরকারি হাসপাতালের দিকে রওনা হন তাঁরা৷ হাসপাতালে ভর্তি করে শিশুটির চিকিৎসা শুরু হলেও, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে৷ আর তাই প্রাণে বাঁচানো গেল না শিশুটিকে৷ অমানবিকতার বলি হল ছোট্ট মেয়েটি৷
যদিও এই ধরনের যে কোনও ঘটনার কথাই অস্বীকার করা হয়েছে রুবি হাসপাতালের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর