সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর জট খুলতে যখন হিমশিম বলিউড, গো রক্ষকদের নিষিদ্ধ করা প্রসঙ্গে যখন কেন্দ্রের কাছে জবাব চাইছে দেশের শীর্ষ আদালত, ঠিক তখনই অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন শিল্পপতি রতন টাটা৷ দেশে বাড়তে থাকা অসহিষ্ণুতাকে ‘অভিশাপ’ বলে মন্তব্য করে উসকে দিলেন বিতর্ক৷
রবিবার গোয়ালিয়রে সিন্ধিয়া স্কুলের ১১৯ বছর পূর্তি অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ভারতীয় শিল্পপতি৷ সেখানেই ছাত্রদের উদ্দেশে একটি বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি৷ টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যানের কথায়, “অসহিষ্ণুতা এক ধরনের অভিশাপ৷ যা আমরা ইদানীং একটু বেশিমাত্রায় উপলব্ধি করছি৷”
এর আগে গোমাংস ভক্ষণ নিয়ে অশান্তিকে কটাক্ষ করে ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গ তোলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা সিন্ধিয়া৷ সিন্ধিয়ার বক্তব্যের প্রেক্ষিতেই টাটা বলেন, “মহারাজা অসহিষ্ণুতা নিয়ে যা বললেন, তা ইদানীং আমরা একটু বেশিমাত্রায় লক্ষ্য করছি৷ আমার মনে হয়, প্রত্যেকেই জানে অসহিষ্ণুতা কী, আর এর কারণ কী? কোটি কোটি ভারতবাসীর মতো প্রত্যেকেই চায় অসহিষ্ণুতা মুক্ত দেশ৷”
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’