সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস লেনদেনে দেশেকে এগিয়ে নিয়ে যেতে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর তাই হু হু করে বেড়েছে পেটিএমের জনপ্রিয়তা৷ রেস্তরাঁ, ইলেকট্রিকের বিল মেটানো থেকে ফোন রিচার্জ-সব ক্ষেত্রেই এই জনপ্রিয় ই-ওয়ালেটের সহায়তা নিচ্ছেন সাধারণ মানুষ৷ এমনকী ফুটপাথের দোকানগুলিতেও চলছে পেটিএমে লেনদেন৷ এবার সেটির নিরাপত্তা নিয়েও উঠল বড় প্রশ্ন৷
কংগ্রেসের জাতীয় মুখপাত্র অভিষেক মনু সিংভি তুলেছেন এই প্রশ্ন৷ তাঁর দাবি, পেটিএম আগে একবার হ্যাক করা হয়েছিল৷ তাঁর প্রশ্ন, তাহলে কি এই ই-ওয়ালেট ব্যবহার করা নিরাপদ? এই অ্যাপ ব্যবহার করার অর্থ গ্রাহকদের হ্যাকারদের হাতে তুলে দেওয়া৷ পাশাপাশি তাঁর প্রশ্ন সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা কি খতিয়ে দেখা হয়েছে? এমনকী সরকার যে ই-ওয়ালেট চালু করছে, তার নিরাপত্তা কতটা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷
অনলাইন পেমেন্টে নিরাপত্তার অভাবের কথা বলেছিল ‘কোয়ালকম’ নামে একটি সংস্থাও৷ তাদের মতে এই ধরনের অ্যাপগুলি নিরাপদ নয়৷ কেননা মোবাইলগুলিতে হার্ডওয়ার লেভেলে কোনও নিরাপত্তা ব্যবস্থা সেই অর্থে থাকে না৷ তবু ক্যাশলেস হওয়ার পথে দেশ যখন এগোচ্ছে তখন ই-ওয়ালেটে ভরসা রাখা ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই জনগণের হাতে৷ তবে কংগ্রেসের এই কথায় পেটিএমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল৷
There are reports which say that PayTM, the e-wallet company was hacked: @DrAMSinghvi AICC Press Briefing, Parliament
— INC India (@INCIndia) December 15, 2016
is there a security audit on all the digital platforms and all the e-wallets done by the Government?: @DrAMSinghvi
— INC India (@INCIndia) December 15, 2016
সর্বশেষ খবর
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.
-
আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের ‘বদলা’, দলীপ ফাইনালে শিরোনামে শুধুই বৈভব