সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে অস্তিত্বের লড়াই চালালেও, ভারতে ক্রমশ জাল বিস্তার করছে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট৷ এবার উত্তরপ্রদেশে ভয়ানক হামলা চালানোর হুমকি দিল সন্ত্রাসবাদী সংগঠনটি৷
[চার বছর ধরে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন এই মা ও মেয়ে]
সূত্রের খবর, শুক্রবার পুলিশের হাতে আসে আইএসের একটি হুমকি চিঠি৷ বারাণসীতে ওই চিঠিটি পাওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন৷ ওই চিঠিতে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে নাশকতা চালানোর কথা বলা হয়েছে৷ পুলিশ সুপার (গ্রামীণ), আশীষ তিওয়ারি জানিয়েছেন, হাতে লেখা হুমকি চিঠিটিতে পাকিস্তানের প্রশংসা ও জেহাদি স্লোগানও লেখা রয়েছে৷ রাজ্যের পূর্বাঞ্চলে ভয়ানক হামলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে চিঠিটিতে৷
[চার বছর ধরে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন এই মা ও মেয়ে]
ওই হুমকি চিঠি পাওয়ার পর সক্রিয় হয়েছে প্রশাসন৷ রাজ্যজুড়ে বাড়িয়ে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ এ নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি৷ প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে রাজধানী লখনউয়ে এক গুলির লড়াইয়ে নিহত হয় ইসলামিক স্টেট জঙ্গি সইফুল্লাহ৷ ভোপাল-উজ্জয়িনী যাত্রীবাহী ট্রেন বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল নিহত জঙ্গি৷ এরপরই রাজ্যজুড়ে চলা অভিযানে পুলিশের জালে ধরা পড়েছিল বেশ কয়েকজন সন্দেহভাজন আইএস জঙ্গি৷
[যোগীমন্ত্রে দু’দিনে গারদে ৮০০ ‘রোমিও’]
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা