মাসুদ আহমেদ, শ্রীনগর: জঙ্গিদমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা৷ শুক্রবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কাশ্মীরের কমান্ডার ইশাক সফি ওরফে আবদুল্লাহ ভাই৷
পুলিশ সূত্রে খবর, ইশাক সফি উপত্যকায় ‘ইসলামিক স্টেট জম্মু-কাশ্মীর’-এর (আইএসজেকে) একমাত্র সক্রিয় সদস্য ছিল৷ সংগঠনটির প্রধান কুখ্যাত জঙ্গি জাকির মুসা আপাতত কাশ্মীর উপত্যকায় নেই বলেই মনে করছেন গোয়েন্দারা৷ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের ইসলামিক স্টেটের একটি শাখা সংগঠন আইএসজেকে৷ শুক্রবার সন্ত্রাস জর্জরিত দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের উপস্থিতির কথা জানা যায়৷ গোয়েন্দারা জানান, আমিসপোরা গ্রামে আত্মগোপন করে আছে আইএস জঙ্গি ইশাক সফি৷ তারপরই তড়িঘড়ি অভিযানের নকশা ছকে ফেলে সেনা ও পুলিশের যৌথবাহিনী৷ এদিন ভোররাতে এলাকাটি ঘিরে ধরে তল্লাশি শুরু করে সেনা৷ নিরাপত্তারক্ষীদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ বেশ কিছুক্ষণ ধরে চলা লড়াইয়ের পর খতম করা হয় ওই জঙ্গিকে৷ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷
২০১৫ সালে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দেয় ইশাক সফি৷ তারপরের বছরই উপত্যকায় জাকির মুসার সংগঠন ইসলামিক স্টেট জম্মু-কাশ্মীরে যোগ দেয় সফি৷ জম্মু-কাশ্মীরে আইএস জেহাদের বীজবপণ করলেও সেই অর্থে এখনও সংগঠন গড়ে তুলতে পারেনি৷ মৃত জঙ্গি ইশাক সফিই উপত্যকায় একমাত্র সক্রিয় আইএস সদস্য ছিল৷
In a brief exchange of #fire, 01 #terrorist killed in #Shopian. Arms & ammunition recovered. Identity & #affiliation being ascertained. Information is #preliminary in nature. @JmuKmrPolice @Sandeep_IPS_JKP
— Kashmir Zone Police (@KashmirPolice) May 10, 2019
Jammu & Kashmir: One terrorist killed in exchange of fire with security forces in Shopian today; arms & ammunition recovered. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/35POXov9sC
— ANI (@ANI) May 10, 2019
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
এমবাপেকে ‘ধমক’ পরিচালকের, একজোট হয়ে বদলা নিলেন রোনাল্ডো-ভিনিরা! দেখুন ভিডিও
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর