সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে মিলল আইএস (ISIS) মডিউলের সন্ধান! পোরবন্দর থেকে চার অভিযুক্তকে গ্রেপ্তার করল গুজরাট (GUjarat) পুলিশের সন্ত্রাস-বিরোধী স্কোয়াড এটিএস। অভিযুক্তদের মধ্যে একজন মহিলা। বাকিরা নাবালক। অভিযুক্তদের থেকে উদ্ধার করা হয়েছে আইএসের গোপন নথি ও পতাকা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত তিন নাবালক শ্রীনগরের বাসিন্দা। মহিলা এসেছিল সুরাট থেকে। তারা পোরবন্দর থেকে বোট ভাড়া করে আফগানিস্তানে যাওয়ার মতলব কষছিল বলে দাবি তদন্তকারীদের। এও জানা যাচ্ছে, সেখানে গিয়ে আইএস-খোরাসানে যোগ দেওয়ার কথা ছিল তাদের।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের থেকে আইএসের নথি ও পতাকা ছাড়াও পাওয়া গিয়েছে ভিডিও ও অডিও ক্লিপ। সেখানে সন্ত্রাসের উসকানিমূলক ভাষণ দিতে দেখা যাচ্ছে কাশ্মীরের তরুণদের উদ্দেশে।
[আরও পড়ুন: এই নিয়মগুলি না মানলেই বিপদ! চাকরি যাবে সরকারি বাসচালক-কনডাক্টরের, জরিমানা যাত্রীকেও]
জানা যাচ্ছে, অভিযুক্তরা শ্রমিকের কাজ করত বিজেপি শাসিত গুজরাটে। মাছধরার বোটে ক্যাপ্টেন ও জিপিএস কোঅর্ডিনেটরের দায়িত্বে কাজ করত তারা। গত এক বছর ধরেই আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিল অভিযুক্তরা। খবর পেতেই তল্লাশি চালায় পুলিশ। আর তখনই গ্রেপ্তার হয় অভিযুক্তরা।
[আরও পড়ুন: বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার: আদালতে ক্ষমা চেয়ে মুক্তি, সতর্ক করা হল অভিযুক্তদের]
সর্বশেষ খবর
-
গেরুয়া রঙের অসম্মান বরদাস্ত নয়! ‘গৈরিক’ মাহাত্ম্য প্রচারে কলকাতায় মিছিল শুভেন্দুর
-
মদ্যপ অবস্থায় প্রেক্ষাগৃহে হইচই! ‘মির্জাপুর দ্য মুভি’ দেখতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা কনটেন্ট ক্রিয়েটরের
-
ফোন, ওটিপি নয়! তবু অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৮ লক্ষ, মাথায় হাত ব্যবসায়ীর
-
পুজোর ফ্যাশনে ইন ধনেখালি কাফতান! স্টাইল ও স্বাচ্ছন্দ্যে সাজুন নায়িকাদের মতো
-
পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সিন্ধুতে বড় চাল ভারতের! লাদাখে প্রথম পাথরের বাঁধ বানাল নয়াদিল্লি