সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে সুস্থ হচ্ছেন আম্মা৷ শীঘ্রই ফিরবেন তাঁর চেন্নাইয়ের পোস গার্ডেনের বাড়িতে৷ রবিবার তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে-র তরফে এমনটাই জানানো হয়েছে৷ দলের মুখপাত্র সিআর সরস্বতী এটাকে দলের কাছে দিওয়ালির উপহার হিসাবে বর্ণনা করেছেন৷
সিআর সরস্বতী জানান, দলীয় কর্মীদের প্রার্থনা সফল হয়েছে৷ শনিবার সন্ধেয় আইসিইউ থেকে জয়ললিতাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে৷ এটা দলের কাছে অত্যন্ত আনন্দের খবর বলেই মনে করছেন সরস্বতী৷
গত ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এআইএডিএমকে নেত্রী জয়ললিতা৷ তারপর থেকে তিনি টানা আইসিইউতেই ছিলেন৷ তারপর এই প্রথমবার তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হল৷ যদিও হাসপাতাল সূত্রে খবর, জয়ললিতাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হলেও সেখানে তাঁর চিকিৎসার জন্য সমস্ত রকম ব্যবস্থা রয়েছে৷
সর্বশেষ খবর
-
অ্যামি ভির্ককে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি, রণবীর-করিনার সহ-অভিনেতাকে খুনের চেষ্টা!
-
অবসরের দেড় মাস আগে যাদবপুরের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে অপসারণ, এবার দায়িত্বে কে?
-
জুসার-ব্লেন্ডারের দরকার নেই, রান্নাঘরের এই ৫ সরঞ্জামেই পান পুষ্টিকর ফলের রস
-
জলবায়ু পরিবর্তনের কুফল রুখতে ব্যর্থ! বিশ্বের ২০ শহরে তালিকায় ঠাঁই কলকাতারও
-
কলকাতার একাধিক শপিং মলে পুলিশ-দমকল, ‘অখাদ্য’র পর অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান