সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নারকীয়তা ঝাড়খণ্ডে৷ বন্দুক দেখিয়ে গণধর্ষণ করা হল ৫ জন সমাজকর্মীকে৷ ব্যাপক মারধর করা হল তাদের পুরুষ সঙ্গীদেরও৷ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত কোচং এলাকার এই ঘটনায় স্তম্ভিত ওয়াকিবহাল মহল৷
[বাবার হাতেই যৌন হেনস্তার শিকার, চোখের জলে স্বীকারোক্তি কিশোরীর]
গত মঙ্গলবার কোচং এলাকায় মানব-পাচার বিরোধী অভিযানের প্রচারে গিয়েছিলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ১১ জন সদস্য৷ তাদের মধ্যে ছিলেন ৫ মহিলা৷ স্থানীয় একটি গ্রামে মানব-পাচার বিরোধী প্রচারের জন্য একটি পথনাটিকার আয়োজন করে সংস্থাটি৷ সেখানেই অভিনয় করছিলেন ওই ১১ জন৷ হঠাতই বাইকে করে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী৷ অস্ত্র দেখিয়ে বেধড়ক মারধর করা হয় ওই সংস্থার পুরুষ সদস্যদের৷ তুলে নিয়ে যাওয়া হয় ৫ মহিলাকেই৷ তুলে নিয়ে যাওয়া হয় স্থানীয় ২ সন্ন্যাসিনীকেও৷
[২০১৯-এ তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়ব, আত্মবিশ্বাসী পীযূষ গোয়েল]
৫ মহিলাকে তুলে নিয়ে নৃশংসভাবে গণধর্ষণ করে দুষ্কৃতীরা৷ প্রায় ঘণ্টা তিনেক বাদে পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয় তাদের৷ ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ তবে, ওই দুই সন্ন্যাসিনীকে ছেড়ে দেওয়া হয় কোনও ক্ষতি না করেই৷ পুলিশ জানিয়েছে, ধর্ষণের ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখায় দুষ্কৃতীরা৷ ওই ৫ সমাজকর্মী এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে থানায় অভিযোগও দায়ের করেননি তারা৷ গোপন সুত্রে পুরো ঘটনার কথা জানতে পারে পুলিশ৷ তারপরই ওই পাঁচজনের মেডিক্যাল টেস্ট করানো হয়৷ তাতেই নিশ্চিত হয় গণধর্ষণ করা হয়েছে তাদের৷ ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ৷
[কাশ্মীরে জঙ্গিদমনে আরও কড়া কেন্দ্র, সেনার শক্তি বাড়াতে পাঠানো হচ্ছে এনএসজি]
ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে দুষ্কৃতীরা স্থানীয় পাথালগোড়ি সম্প্রদায়ের৷ এই সম্প্রদায়টি নিজেদের জন্য আলাদা করে আইন তৈরি করে সেই আইন মেনে চলে৷ রাষ্ট্রের শাসন মানে না৷ এই এলাকাটিকে রীতিমতো দুর্গের আকার দিয়েছে এই সম্প্রদায়ের মানুষ৷ রাজধানী রাঁচি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এই ঘটনা চমকে দিয়েছে সকলকেই৷ তদন্তে নেমে ৯ জনকে আটক করেছে ঝাড়খণ্ড পুলিশ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের
-
সন্ত্রাসের আঁতুড়ঘর পিলখানা! জঙ্গি হামিমের পর গ্রেপ্তার আরও এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র
-
ফের লেজার আলোয় দিকভ্রান্ত পাইলট! ১৫৯ যাত্রী নিয়ে মাঝ আকাশে চক্কর, বড় বিপদ এড়াল কলকাতা বিমানবন্দর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?