সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে প্রথম দফার পুরনির্বাচন শুরু৷ প্রথম দফার নির্বাচনে ভোটাভুটি চলছে জম্মুর ২৪৭টি, কাশ্মীরের ১৪৯ ও লাদাখের ২৬টি ওয়ার্ডে৷ ১ হাজার ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা৷ সোমবার সকাল সাতটা থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটাভুটি৷ দুপুর দুটো পর্যন্ত চলবে ভোটগ্রহণ৷
[খুন হতে পারেন মায়ানমারে ফিরে যাওয়া সাত রোহিঙ্গা!]
#TopStory: Voting begins for 422 of the 1,145 wards in the first of the four phases of urban local bodies elections in #JammuAndKashmir. pic.twitter.com/HXCoBOJ0tH
Advertisement— ANI (@ANI) October 8, 2018
[শত্রু নিকেশে ‘ড্রোন ফোর্স’ গড়ছে ভারতীয় সেনা]
মাসকয়েক আগে পিডিপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে আসে বিজেপি৷ তারপরই পতন হয় মেহবুবা মুফতির জোট সরকারের৷ আপাতত রাজ্যপাল শাসন জারি রয়েছে উপত্যকায়৷ তারই মাঝে উপত্যকায় শুরু প্রথম দফার পুরনির্বাচন৷ একের পর এক জঙ্গি হামলার ঘটনায় অশান্ত জম্মু-কাশ্মীর৷ তার উপর সোমবারের নির্বাচনে যাতে নতুন করে কোনও অশান্তি তৈরি না হয়, তাই অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ নিরাপত্তার বলয়ে মোড়া উপত্যকার মোট এগারোটি জেলায় চলছে ভোটাভুটি৷ জম্মুর ২৪৭টি, কাশ্মীরের ১৪৯টি ও লাদাখের ২৬টি ওয়ার্ডের মোট ১ হাজার ২৮৩জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা৷ সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের ভিড়ও রয়েছে যথেষ্ট৷ প্রত্যেক নাগরিককেই ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক৷ রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও নির্বাচনে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি৷
[বায়ুসেনার শক্তি বাড়িয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে আরও ঘাতক মিগ ২৯]
১০ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন৷ ৩৮৪টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে ওইদিন৷ পরবর্তী অর্থাৎ তৃতীয় দফার নির্বাচন ১৩ অক্টোবর৷ ২০৭টি ওয়ার্ডে হবে ভোটাভুটি৷ চতুর্থ দফার নির্বাচন ১৬ অক্টোবর৷ ১৩২টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা৷ ভোট গণনা হবে ২০ অক্টোবর৷ ওইদিনই জানা যাবে পিডিপি নাকি অন্য কোনও বিরোধী শক্তি, কাকে বেছে নিলেন ভোটাররা৷
সর্বশেষ খবর
-
আসানসোলে পর্দাফাঁস ‘মিনি জামতারা’র, উদ্ধার বিপুল মোবাইল-ল্যাপটপ, গ্রেপ্তার ৯
-
একদানাও চিনি ছাড়া সবুজ মুগের উপাদেয় লাড্ডু, স্বাস্থ্যসচেতন হলে রাখুন রোজের পাতে
-
সাবেকিয়ানাতেই ভক্তি! থিমে শুধুই শিল্প? দুর্গা প্রতিমার রূপ নিয়ে কী বলছেন পুরাণ বিশেষজ্ঞ, শিল্পীরা
-
শখের দাম চার কোটি! ভাইঝির আবদারে নিলামে বিরল বাজপাখি কিনলেন কাকা
-
ভেস্তে গেল চক্রব্যূহে ভারত ঘেরার ষড়যন্ত্র! ঘোর সংশয় নেপাল-তিব্বত চৈনিক রেলপথ ঘিরে